থানায় ভাইফোঁটা! হরিহরপাড়ায় কর্তব্যের মাঝেই উৎসবে সামিল পুলিশকর্মীরা
দ্য ওয়াল ব্যুরো: উৎসব পরে, কর্তব্য আগে। এই মন্ত্রেই দীক্ষিত হন পুলিশ কর্মীরা (Police)। কিন্তু ভাইফোঁটার (Bhai Phonta) মতো উৎসবের দিনে পরিজনদের অভাব অনুভব করেন অনেক পুলিশকর্মীই। তাঁদের অনেকেরই নিজের ভাই-বোন নেই, আবার অনেকের ভাই-বোন থাকলে কাজ
শেষ আপডেট: 6 November 2021 10:12
দ্য ওয়াল ব্যুরো: উৎসব পরে, কর্তব্য আগে। এই মন্ত্রেই দীক্ষিত হন পুলিশ কর্মীরা (Police)। কিন্তু ভাইফোঁটার (Bhai Phonta) মতো উৎসবের দিনে পরিজনদের অভাব অনুভব করেন অনেক পুলিশকর্মীই। তাঁদের অনেকেরই নিজের ভাই-বোন নেই, আবার অনেকের ভাই-বোন থাকলে কাজের কারণে ফোঁটা দেওয়া না নেওয়া হয় না।
সেই অভাব এবার পূরণ হল হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দীর উদ্যোগে। কর্তব্যের ফাঁকেই আনন্দের উৎসবে মেতে ওঠার অনুষ্ঠানে সামিল হলেন থানার সব পুলিশ আধিকারিক, কর্মী ও সিভিক ভলান্টিয়ারা।
আরও পড়ুন:
দীপাবলি-শেষে কাঁটাতার পেরিয়ে প্রদীপ কুড়োতে আসে রুবেল, সিরাজরা, কেন জানেন
থানার মহিলা পুলিশ কর্মীরা ফোঁটা দিলেন সহকর্মী ভাইদের। শনিবার সকালে কিছুটা সময় অপরাধের গন্ডি থেকে বেরিয়ে উৎসবে মেতেছিলেন তাঁরা। পুলিশের চাকরিতে পদে পদে বিপদ, সেই বিপদ মুক্তের কামনা করল পুলিশ দিদি-বোনেরা। শুধু তাই নয়, ফোঁটা নিলেই তো হল না। থাকে উপহারের পালা। পুলিশ দাদা-ভাইরা উপহারও তুলে দেন সহকর্মীদের হাতে।

থানার আইসি অমিত নন্দীর কথায়, কাজের চাপে এই সব উৎসবে বাড়ি যাওয়া হয় না। ছুটিও পাওয়া যায় না। উপরন্তু উৎসবের সময়ে কাজের চাপ বেশি থাকে। তবে তার মধ্যেও একটু অন্যরকমভাবে দিন কাটানোর চেষ্টা মাত্র।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'