ভবানীপুরে প্রিয়াঙ্কার প্রচারে হরদীপ সিং পুরি, শিখ ভোটব্যাঙ্ককেই টার্গেট করছে বিজেপি
দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের উপনির্বাচনকে ঘিরে বাংলার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এর মাঝেই বিধানসভা নির্বাচনের ধাঁচে প্রচারে ঝাঁঝ আনছে বিজেপি (BJP)। ফের কেন্দ্রীয় মন্ত্রীকে এনে প্রচার করছে গেরুয়া দল। এদিন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে ভবান
শেষ আপডেট: 22 September 2021 05:28
দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের উপনির্বাচনকে ঘিরে বাংলার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এর মাঝেই বিধানসভা নির্বাচনের ধাঁচে প্রচারে ঝাঁঝ আনছে বিজেপি (BJP)। ফের কেন্দ্রীয় মন্ত্রীকে এনে প্রচার করছে গেরুয়া দল। এদিন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে ভবানীপুরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri)।
পুজোতেও দাপিয়ে ব্যাটিং করবে বর্ষা? কী বলছে মৌসম ভবন
বুধবার সকালে ভবানীপুরের রাস্তায় প্রচারে নামতে দেখা গেছে হরদীপ সিং পুরিকে। তিনি দেওয়ালে প্রিয়াঙ্কার সমর্থনে পোস্টার লাগিয়েছেন। কড়া প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গিয়েছেন গুরুদ্বারেও।
উল্লেখ্য, ভবানীপুরে শিখ ভোটারের সংখ্যা অনেক। তা মাথায় রেখেই হরদীপ সিং পুরিকে প্রচারে আনা হল বলে মনে করছে পর্যবেক্ষক মহল। শিখদের সমর্থন লাভে বিজেপি বড় লড়াইয়ের বার্তা দিচ্ছে রাজ্যের শাসকদলকে।
কলকাতার সঙ্গে হরদীপ সিং পুরির অনেক পুরনো সম্পর্ক, জানিয়েছেন তিনি। বলেছেন পড়াশোনা শেষের পর এখানেই তাঁর প্রথম কর্মজীবন শুরু হয়েছিল। বাংলা ও বাঙালি সংস্কৃতির স্থান সারা ভারতে প্রথম দিকে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
হরদীপ সিং পুরি এদিন বলেছেন, আমি একজন শিখ। আমি যেখানেই যাই আগে গুরুদ্বারে গিয়ে আশীর্বাদ নিয়ে আসি। কৃষক আন্দোলন নিয়েও কথা বলেন তিনি। বলেন হিংসাত্মক আন্দোলন কৃষকদের স্বভাব নয়। কেন্দ্র সরকার কৃষকদের স্বার্থেই যা করার করেছে। তারা যা চেয়েছেন সব দেওয়া হয়েছে। এমএসপি বাড়ছে। কৃষকদের আরও কিছু যদি দাবি থাকে, সরকারের সরজা তাদের জন্য সবসময় খোলা রয়েছে।
কিন্তু কেন ভবানীপুরের গুরুদ্বারে গিয়ে কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলেছেন মমতা, সেই প্রশ্ন করেছেন হরদীপ সিং পুরি। তিনি জানতে চেয়েছেন এটা কি ভবানীপুর কেন্দ্রের কোনও ইস্যু? এখানে তো ভোটটা হচ্ছে।
ভবানীপুরে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরিকে নিয়ে এসে শিখ ভোট ব্যাঙ্ককেই টার্গেট করতে চাইল বিজেপি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'