Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Hanskhali Rape: ‘দীপঙ্করও করসে… সঙ্গে আরও দুজন’, হাঁসখালির অডিও ক্লিপে তৃণমূল নেতার ভাগ্নের নাম

দ্য ওয়াল ব্যুরো: হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় এবার সামনে এল অডিও ক্লিপ (Hanskhali Rape)। যেখানে দীপঙ্কর পোদ্দার নামের এক ব্যক্তির নাম উঠেছে। বলা হয়েছে সেদিন রাতে এই দীপঙ্করও ধর্ষণ করেছে, তাঁর সঙ্গে আরও দুজন ছিল। অভিযোগ, এই দীপঙ্কর তৃণ

Hanskhali Rape: ‘দীপঙ্করও করসে… সঙ্গে আরও দুজন’, হাঁসখালির অডিও ক্লিপে তৃণমূল নেতার ভাগ্নের নাম

শেষ আপডেট: 13 April 2022 06:04

দ্য ওয়াল ব্যুরো: হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় এবার সামনে এল অডিও ক্লিপ (Hanskhali Rape)। যেখানে দীপঙ্কর পোদ্দার নামের এক ব্যক্তির নাম উঠেছে। বলা হয়েছে সেদিন রাতে এই দীপঙ্করও ধর্ষণ করেছে, তাঁর সঙ্গে আরও দুজন ছিল। অভিযোগ, এই দীপঙ্কর তৃণমূল নেতার ভাগ্নে। অডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

ঠিক কী বলা হয়েছে ওই অডিওতে?

তাতে শোনা যাচ্ছে, দুজনের কথোপকথন। একজন অপরজনকে বলছেন, দীপঙ্করের কীর্তি (Hanskhali Rape)। সেদিন রাত সাড়ে ৮টা নাগাদ নাকি দীপঙ্কর নামের এই ব্যক্তিও নাবালিকাকে ধর্ষণ করেছে। তার সঙ্গে ছিল আরও দুজন। অডিওতে এও বলতে শোনা গেছে কিন্তু এখন দোষ সব পড়ছে 'আমাদের ব্রজদার উপর'।

আরও পড়ুন: হাঁসখালিতে বিজেপির টিম পাঠাচ্ছেন মোদী-শাহ

অডিওতে আরও বলা হয়েছে, এই দীপঙ্কর নামের ব্যক্তি এখন পুলিশ, মিডিয়া দেখে এতটাই ভয় পেয়ে গেছে যে তার মুখ থেকে কথাই বের হচ্ছে না আর।

হাঁসখালির এই অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। গত সোমবার নদিয়ার এই এলাকায় ঘটে গেছে সাংঘাতিক ঘটনা। এক নাবালিকাকে জন্মদিনের পার্টিতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে, তারপর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ওই নাবালিকার। রাতারাতি তাঁর দেহ দাহ করে ফেলার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

নাবালিকার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ওই তৃণমূল নেতার ছেলের সঙ্গে তাঁদের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত ব্রজগোপাল গোয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে আরও একজন গ্রেফতার হয়েছে গতকাল।


```