
শেষ আপডেট: 12 April 2022 06:55
দ্য ওয়াল ব্যুরো: হাঁসখালি ধর্ষণকাণ্ডে (Hanskhali Rape) আরও একজনকে গ্রেফতার করা হল। ধৃতের নাম প্রভাকর পোদ্দার। মূল অভিযুক্ত ব্রজগোপাল গোয়ালাকে জেরা করে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, ঘটনার দিন সেখানেই ছিল এই প্রভাকর। তাঁকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেদিন ঠিক কী কী ঘটেছিল। আজ মঙ্গলবার প্রভাকর পোদ্দারকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে (Hanskhali Rape)।
আরও পড়ুন: বাবুল ভোট দেখতে বেরিয়েছেন, মার্সিডিজের স্টিয়ারিং হাতে, গায়ে আর্মানি এক্সচেঞ্জের শার্ট
হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনা নিয়ে এখন উত্তাল রাজ্যের রাজনীতি। জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তারপর অতিরিক্ত রক্তপাতে মৃত্যু হয় নির্যাতিতার। তাঁর দেহ রাতারাতি দাহ করে ফেলা হয়েছে বলে অভিযোগ। প্রমাণ লোপাটের জন্য শ্মশানও নাকি ধুয়ে ফেলা হয় জল ঢেলে।
পরিবারের লোকজন জানিয়েছেন, নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল মূল অভিযুক্তের সঙ্গে। অভিযুক্ত ব্রজগোপাল স্থানীয় তৃণমূল নেতা সমর গোয়ালার ছেলে। ফলে এই ধর্ষণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। এরমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালিতে আদৌ ধর্ষণ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বলেছেন, মেয়েটির তো লাভ অ্যাফেয়ার্স ছিল, একে কি ধর্ষণ বলবেন? মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর সমালোচনার ঝড় বয়ে গেছে চারদিকে।