Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Hanskhali: হাঁসখালির নির্যাতিতার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি, শুক্রবার শুনানি হতে পারে হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: হাঁসখালি (Hanskhali) ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের আবেদন জানিয়ে বৃহস্পতিবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টে এই আবেদন জানিয়েছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। এ ব্যাপারে প্রধান বিচারপত

Hanskhali: হাঁসখালির নির্যাতিতার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি, শুক্রবার শুনানি হতে পারে হাইকোর্টে

শেষ আপডেট: 5 May 2022 05:55

দ্য ওয়াল ব্যুরো: হাঁসখালি (Hanskhali) ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের আবেদন জানিয়ে বৃহস্পতিবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

হাইকোর্টে এই আবেদন জানিয়েছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। এ ব্যাপারে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তাঁর দাবি, এই আবেদনের দ্রুত শুনানি হোক।

এই মামলার শুনানির আবেদন এদিন কলকাতা হাইকোর্টে গৃহীত হয়েছে। সম্ভবত কাল শুক্রবার মামলাটির শুনানি হতে পারে।

কিছুদিন আগে রামপুরহাটের বগটুইয়ে একই পরিবারের দশ জনকে পুড়িয়ে মারার ঘটনায় রাজ্য সরকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে। সেই সঙ্গে মৃতদের পরিবারপিছু একজনকে চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্ভবত তারই সূত্র ধরে হাঁসখালির নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে। হাঁসখালি কাণ্ড (Hanskhali) নিয়ে গোড়া থেকে সক্রিয় কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই। অভিযুক্ত ও তার বাবা তথা স্থানীয় তৃণমূল নেতা এখন সিবিআইয়ের হেফাজতেই রয়েছে। এখন দেখার ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে কী অবস্থান নেয় উচ্চ আদালত।

চামড়া ফুঁড়ে কানের পেছনে গেঁথেছিল গাছের ডাল, বের করলেন জলপাইগুড়ির ডাক্তাররা


```