Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রয়াত প্রবীণ সিপিআই নেতা ও প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত

দ্য ওয়াল ব্যুরো: চলে গেলেন বর্ষীয়াণ সিপিআই নেতা তথা এক সময়ের লড়াকু শ্রমিক নেতা গুরুদাস দাশগুপ্ত। আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, হার্ট

প্রয়াত প্রবীণ সিপিআই নেতা ও প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত

শেষ আপডেট: 30 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: চলে গেলেন বর্ষীয়াণ সিপিআই নেতা তথা এক সময়ের লড়াকু শ্রমিক নেতা গুরুদাস দাশগুপ্ত। আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, হার্ট ও কিডনির সমস্যায় অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি। ১৯৩৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন গুরুদাস দাশগুপ্ত। ১৯৮৫ সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ হন তিনি। ২০০০ সাল পর্যন্ত পরপর তিনবার রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি। ২০০১ সালে শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রায় ২৫ বছর সংসদীয় জীবন গুরুদাসবাবুর। পরে ২০০৪ সালে পাঁশকুড়া ও ২০০৯ সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হন। ওই বছরই সংসদে সিপিআইয়ের লোকসভার নেতা হিসেবেও মনোনীত হন। https://twitter.com/CPIM_WESTBENGAL/status/1189748962179211266?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1189748962179211266&ref_url=https%3A%2F%2Fbengali.indianexpress.com%2Fwest-bengal%2Fcpi-leader-ex-mp-gurudas-dasgupta-death-155857%2F এক সময়ে সংসদের উচ্চকক্ষে ও পরে নিম্নকক্ষে তথা লোকসভায় শাসক দলের ভীতির কারণ ছিলেন গুরুদাসবাবু। কখনও প্রশ্নোত্তর পর্বে সরকারকে সওয়াল করতেন তাঁর স্বভাবসুলভ গাম্ভীর্যে, কখনও মুলতবি প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে তুখোড় বাগ্মীতায় জেরবার করে দিতেন শাসক শিবিরকে। এমনকি প্রথম ইউপিএ সরকারকে যখন বামেরা বাইরে থেকে সমর্থন করছে, তখনও সরকারকে রেয়াত করে চলেননি তিনি। অতীতে শেয়ার কেলেঙ্কারি থেকে শুরু করে দ্বিতীয় ইউপিএ জমানায় স্পেকট্রাম কেলেঙ্কারি-- সবেতেই সরকার বিরোধিতায় গুরুদাসবাবু ছিলেন অন্যতম মুখ। সংসদের অলিন্দে কিংবদন্তি হয়ে গিয়েছিল তাঁর লাল রঙের সোয়েটার। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/

```