Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুল মামলার রায় কবে, রা কাড়ছে না গুজরাত হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: মোদী পদবিধারীদের মানহানির মামলায় রাহুল গান্ধীর সাজা মকুবের আর্জি ২ মে খারিজ করে দিয়েছিল গুজরাত হাইকোর্ট। কিন্তু বিচারপতি আরএম প্রচ্ছক সেদিন লিখিত রায় দেননি। রায় পরবর্তী সময়ে দেওয়া হবে বলে বিচারপতি ঘোষণা করেন সেদিন। তা

রাহুল মামলার রায় কবে, রা কাড়ছে না গুজরাত হাইকোর্ট

শেষ আপডেট: 3 July 2023 07:18

দ্য ওয়াল ব্যুরো: মোদী পদবিধারীদের মানহানির মামলায় রাহুল গান্ধীর সাজা মকুবের আর্জি ২ মে খারিজ করে দিয়েছিল গুজরাত হাইকোর্ট। কিন্তু বিচারপতি আরএম প্রচ্ছক সেদিন লিখিত রায় দেননি। রায় পরবর্তী সময়ে দেওয়া হবে বলে বিচারপতি ঘোষণা করেন সেদিন।

তারপর দু’মাস কেটে গিয়েছে। গুজরাত হাইকোর্ট এখনও পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেনি। বিচারপতি প্রচ্ছকের বেঞ্চের এজলাসে মামলাটি আর ওঠেনি।

মৌখিক রায় ঘোষণার তিনদিনের মাথায় ৫ মে থেকে হাইকোর্টে গরমের ছুটি পড়ে যায়। ছুটি শেষে ৩ জুন হাইকোর্ট খুলেছে। বিচারপতি প্রচ্ছক আদালতে যোগ দিয়েছেন। কিন্তু রায় কেন ঘোষণা করছেন না তা স্পষ্ট নয়।

হাইকোর্টের লিখিত রায় পেলে রাহুল গান্ধী গুজরাত হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে মামলা করতে পারবেন। কিন্তু বিষয়টি থমকে আছে সিঙ্গল বেঞ্চ লিখিত রায় না দেওয়ায়। যদিও রাহুলের জামিনের মেয়াদ আদালত বাড়িয়ে দিয়েছে। কিন্তু সাজার উপর স্থগিতাদেশ না মেলায় তিনি সংসদে ফিরতে পারছেন না।

এই পরিস্থিতিতে কংগ্রেস হাইকোর্টে আর্জি পেশ করার ভাবনাচিন্তা শুরু করেছে। মোদী পদবিধারীদের মামহানির মামলায় গুজরাতের সুরাতের নিম্ন আদালত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেয়। সংশ্লিষ্ট ধারায় দু’বছরই সর্বোচ্চ কারাবাসের সাজা। কংগ্রেস নেতাকে সর্বোচ্চ সাজা দেওয়ায় রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায়। রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে বলেন, কংগ্রেস নেতা সর্বোচ্চ সাজা ভোগ করার মতো অপরাধ করেননি। হাইকোর্টের রায়ে ব্যাখ্যা দেওয়ার কথা, কেন রাহুলের জন্য সর্বোচ্চ সাজাই ন্যায্য বিচার।

এর আগে সুরাতের জেলা আদালতও রাহুলের সাজা বহাল রাখে। তবে জেলা আদালত কংগ্রেস নেতাকে একটি বিষয়ে স্বস্তি দিয়েছে। আদালত বলেছে, সাজা মকুবের জন্য রাহুল যতদিন আইনি লড়াই চালাবেন ততদিন জামিনে মুক্ত থাকবেন তিনি। গুজরাত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ লিখিত রায় ঘোষণা না করায় জামিনে মুক্তির মেয়াদ বাড়ছে রাহুলের। তবে সাজা মকুব না হলে চলতি সংসদে ফেরার সম্ভাবনা নাকচ হয়ে যাবে যদি নির্বাচন কমিশন রাহুলের সংসদীয় কেন্দ্র ওয়ানাডে উপনির্বাচন ঘোষণা করে দেয়। সাজাপ্রাপ্ত আসামি হিসাবে রাহুল উপনির্বাচনে অংশ নিতে পারবেন না।

মোদী মন্ত্রিসভায় রদবদল? বাংলা থেকে বাদ পড়তে পারেন দুই মন্ত্রী


```