
শেষ আপডেট: 24 August 2022 17:00
দ্য ওয়াল ব্যুরো: গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অথরিটি বা জিটিএ-র (GTA) কর্মচারীরা রাজ্য সরকারের কর্মচারীদের হারে বেতন (salary) ও পেনশন (pension) পাবেন। বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
জিটিএ চালু হয় ২০১১-র আইনে। তার আগে ১৯৮৬ সাল থেকে দার্জিলিংয়ে ছিল ডিজিসিএ বা দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল। তখন থেকেই এই স্বশাসিত সংস্থার হাতে নিজস্ব কর্মচারী নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছিল।
পরবর্তীকালে ডিজিসিএ উঠে গিয়ে চালু হয় জিটিএ। কিন্তু ডিজিসিএ-র সময় থেকেই এই স্বশাসিত সংস্থার কর্মচারীদের নিজস্ব পে-স্কেল আলাদা ছিল। এ নিয়ে সেখানকার কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছিল বেতনক্রম রাজ্য সরকারের কর্মচারীদের থেকে তুলনায় কম থাকায়। প্রসঙ্গত, ডিজিসিএ বা পরবর্তীকালে জিটিএ-তেও বেশ কিছু কর্মচারী আছেন রাজ্য সরকারের তরফে যাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে। জিটিএ-তে কর্মরত থাকলেও তাঁরা সরকারি হারেই বেতন পান।
গত মাসে জিটিএ নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর দার্জিলিং আবার স্থানীয় প্রশাসনের হাতে গিয়েছে। ফলে নতুন করে কর্মচারীদের বেতন ও পেনশনে বৈষম্যের বিষয়টি উত্থাপিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ-র নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে সব ধরনের সহযোগিতার কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন শুরু হল কর্মচারীদের বেতন, পেনশন রাজ্য সরকারি কর্মচারীদের সমহারে দেওয়ার সিদ্ধান্তে।
কংগ্রেস সভাপতি পদে সনিয়া গেহলটকে বেছে নিলে ভোটে লড়তে পারে বিক্ষুব্ধরা