Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

GTA: জিটিএ নির্বাচন ঘিরে মোর্চায় ভাঙন, নির্দল প্রার্থী হলেন কার্যকরী সভাপতি

দ্য ওয়াল ব্যুরো: জিটিএ (GTA) নির্বাচনকে কেন্দ্র করে ফের ভাঙন ধরল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চায়। মোর্চার কার্যকারী সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন লোপসাং লামা। তিনি নির্দল প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়ন জমা দেন। গোর্খা জনমুক্তি ম

GTA: জিটিএ নির্বাচন ঘিরে মোর্চায় ভাঙন, নির্দল প্রার্থী হলেন কার্যকরী সভাপতি

শেষ আপডেট: 3 June 2022 15:59

দ্য ওয়াল ব্যুরো: জিটিএ (GTA) নির্বাচনকে কেন্দ্র করে ফের ভাঙন ধরল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চায়। মোর্চার কার্যকারী সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন লোপসাং লামা। তিনি নির্দল প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়ন জমা দেন।

গোর্খা জনমুক্তি মোর্চায় (GTA) বর্তমানে বিমল গুরুং ও রোশন গিরির পর সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন এই লোপসাং লামা। কদিন আগে জিটিএ নির্বাচনের বিরোধিতা করে বিমল গুরুংয়ের অনশনের সময় তাঁর নেতৃত্বেই মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠক বসেছিল। কিন্তু বর্তমানে সিকিমে থাকা গুরুং শেষ পর্যন্ত নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে অনমনীয় অবস্থান নেওয়ায় শেষ পর্যন্ত দল ছাড়লেন তিনি। পাহাড়ের রাজনৈতিক মহল একে মোর্চার কাছে বড় ধাক্কা বলে মনে করছে। উল্লেখ্য লোপসাং লামা জিটিএর জলঢাকা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দিয়ে লোপসাং লামা বলেন, "জিটিএর বিরোধীতা করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। কিন্তু এভাবে বিরোধীতা করে লাভ নেই। ভেতরে থেকে বিরোধীতা করতে হবে৷ সেজন্যই পাহাড়বাসীর হিতের কথা ভেবে নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে জিতে জিটিএতে থেকেই তার বিরোধীতা করব।"

অন্যদিকে জিটিএর ৪৫ টি আসনেই প্রার্থী দিয়েছে হামরো পার্টি ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ১০ আসনে লড়ছে তৃণনূল। যদিও নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা, জিএন‌এল‌এফ ও বিজেপি।

শুক্রবার দার্জিলিঙে জেলাশাসকের দফতরের সামনে হামররো পার্টি ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী ও কর্মী-সমর্থকদের ভিড় ছিল নজরে পড়ার মতো। কার্শিয়াংয়ের গিড্ডা পাহাড় ও সিটং থেকে মনোনয়ন জমা দিয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা।

এদিকে হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড খোদ বলেন, "৪৫ টি সিটেই আমরা লড়ব , একটিও ফাঁকা থাকবে না।" তিনি নাম না করে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, "ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা প্রকাশ্যে স্বীকার না করলেও তৃনমূলের সাথে জোট করেছে। অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চা ও বিজেপির মধ্যে জোট হয়েছে। কিন্তু আমরা কারোর হাতের পুতুল হব না। সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই। পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই।"

এদিকে জিটিএ নির্বাচন নিয়ে কটাক্ষ করেছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। তিনি বলেন, "কোন নির্বাচনের কথা বলছেন? এটা একটা টেন্ডার প্রসেস। আর আমি এটার জন্য যোগ্য নয়। কারণ আমি ঠিকাদার নয়। আমরা জিটিএ নির্বাচনে অংশ নেব না"। আদালতে মামলা চলছে। চলতি মাসের ২২ থেকে ২৩ তারিখ নাগাদ ফলাফল চলে আসবে। জিটিএ নির্বাচন খারিজ হয়ে যাবে। তারপর আমরা হাততালি দেব৷ পাহাড়ের মানুষ খুশি হবে৷"

অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার সাধারন সম্পাদক রোশন গিরি জানিয়েছেন , "বিমল গুরুং এই মুহুর্তে সুস্থ৷ আমরা জিটিএ নির্বাচনে অংশ নেব না।" লোপসাং লামা প্রসঙ্গে তিনি জানান , "দল থেকে পদত্যাগ করেছেনে, সেটা তাঁর ব্যাক্তিগত মতামত।"

সবমিলিয়ে জিটিএ নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ের রাজনীতিতে আরও কোণঠাসা হয়ে পড়েছে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা।


```