Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২ মাস ধরে বেতন নেই, আরজি কর হাসপাতালে তুমুল বিক্ষোভ গ্রুপ ডি কর্মীদের

দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ ডি কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। মূলত বেতন সংক্রান্ত সমস্যা নিয়েই এই অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। অভিযোগ, গত ২ মাস ধরে গ্রুপ ডি কর্মীরা বেতন পাচ্ছেন না। শুক্রবার সকাল সা

২ মাস ধরে বেতন নেই, আরজি কর হাসপাতালে তুমুল বিক্ষোভ গ্রুপ ডি কর্মীদের

শেষ আপডেট: 23 July 2021 10:17

দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ ডি কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। মূলত বেতন সংক্রান্ত সমস্যা নিয়েই এই অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। অভিযোগ, গত ২ মাস ধরে গ্রুপ ডি কর্মীরা বেতন পাচ্ছেন না। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ হাসপাতাল চত্বরে জড়ো হন বিক্ষোভকারী কর্মীরা। ডেপুটি সুপারের ঘরের সামনে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। বেতনের দাবিতেই এই বিক্ষোভ। অভিযোগ, গত ২ মাস ধরে কর্মীদের কোনও বেতন দেওয়া হচ্ছে না। পাশাপাশি বেশ কয়েক মাস ধরেই মোট বেতন থেকে কিছু কিছু করে টাকা কেটে নেওয়া হচ্ছে। পুরো বেতন বহুদিন ধরেই ঘরে তুলতে পারছেন না তাঁরা। দীর্ঘ দিন ধরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল। শুক্রবার তার বহিঃপ্রকাশ হয়। আরজি কর হাসপাতালের মোট গ্রুপ ডি কর্মীর সংখ্যা প্রায় ৯০০। সকলে না হলেও এঁদের অধিকাংশ কর্মীই এদিন বিক্ষোভে সামিল হয়েছেন। হাসপাতাল চত্বরে স্লোগান দিতে দিতে মিছিল করতেও দেখা যায় তাঁদের। বৃষ্টি মাথায় নিয়েই চলে মিছিল। জনৈক বিক্ষোভকারীর কথায়, কেউ কেউ বেতন পাচ্ছেন, কেউ কেউ পাচ্ছেন না। আবার এক একজন এক একরকম বেতন পাচ্ছেন। কাউকে দেওয়া হচ্ছে ৭ হাজার ৫০০ টাকা, কাউকে দেওয়া হচ্ছে ৭ হাজার ২০০ টাকা। সুপারভাইজারকে জিজ্ঞেস করলে তিনি বলছেন তোমরা তোমাদের কাজটা করে যাও। বেতনের এই বৈষম্য তুমুল ক্ষোভের সৃষ্টি করেছে গ্রুপ ডি কর্মীদের মাঝে। এই বিতর্ক মেটাতে এবার হাসপাতাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।

```