Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মাতৃদিবসে মাকে দারুণ উপহার, আইএসসিতে ৯৯ শতাংশ পেল হাওড়ার সিদ্ধার্থ

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ক্রিকেট তার নেশা। বোর্ডের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ফাঁকে বিকেলে মাঠে ক্রিকেট খেলতেও যেত। হাওড়ার সেই ছেলে সিদ্ধার্থই (Howrah Student) এবার আইএসসিতে (ISC Board Result) ৯৯.৫ শতাংশ পেয়েছে। জিটি রোডের শ্রী অ্যাপার্টমেন

মাতৃদিবসে মাকে দারুণ উপহার, আইএসসিতে ৯৯ শতাংশ পেল হাওড়ার সিদ্ধার্থ

শেষ আপডেট: 16 May 2023 15:25

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ক্রিকেট তার নেশা। বোর্ডের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ফাঁকে বিকেলে মাঠে ক্রিকেট খেলতেও যেত। হাওড়ার সেই ছেলে সিদ্ধার্থই (Howrah Student) এবার আইএসসিতে (ISC Board Result) ৯৯.৫ শতাংশ পেয়েছে। জিটি রোডের শ্রী অ্যাপার্টমেন্টের বাসিন্দা দুগ্গর পরিবার এখন ছেলেকে নিয়ে গর্বিত।

সিদ্ধার্থ এবার হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ স্কুল থেকে ক্লাস টেনের বোর্ডের পরীক্ষা দিয়েছিল। দুপুরে রেজাল্ট বের হতেই ছেলের সাফল্যের খবর পেতে খুশি ঠিকানা নেই সিদ্ধার্থের মা প্রেম দুগ্গরের।

তিনি বলেন, 'আজ, রবিবার মাদার্স ডে দিনে ছেলে আমায় সেরা উপহার দিল।' তিনি আরও বলেন, 'ছেলে মেধাবী। তবে সারাদিনে বইয়ে মুখ গুঁজে থাকে না। ক্রিকেট খেলতে ভালবাসে। তাই পরীক্ষার সময়ও একা একাই মাঠে গিয়ে ক্রিকেট খেলতো। ভালো রেজাল্ট করবে আগে জানতাম। কিন্তু সারা দেশের নিরিখে এত ভাল রেজাল্ট ভাবতে পারিনি।'

সিদ্ধার্থ জানায়, সে রোজের পড়া রোজ করে রাখত। তাই তিন-চার ঘণ্টা পড়াশোনা করেও সিলেবাস শেষ করতে সমস্যা হয়নি। তার সাফল্যের পিছনে শুধু মা-বাবা নয়, শিক্ষক-শিক্ষিকাদেরও অবদান রয়েছে বলে জানায় সে। সিদ্ধার্থ ভবিষ্যতে এমবিএ করতে চায়।

এগিয়ে বাংলা! বর্ধমানের সম্বিৎ আইসিএসইতে প্রথম, আইএসসিতে ফার্স্ট রাজ্যের ২ পড়ুয়া


```