
শেষ আপডেট: 24 August 2022 14:35
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: গাছ থেকে ফুল তোলার সময় নাতনির (granddaughter) মুখে অ্যাসিড ছুড়ে (acid attack) মারল দাদু-দিদা। বাদ গেল না শিশুর মা-ও। আশঙ্কাজনক অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি সেই মা ও মেয়ে। তমলুক (Tamluk) থানার চকশ্রীকৃষ্ণপুর এলাকার এই ঘটনার বীভৎসতায় আঁতকে উঠেছে এলাকাবাসী।
জানা গেছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে তমলুক থানার কুলবেড়িয়া এলাকায় বাড়িভাড়া নিয়ে থাকতেন। বিশ্বজিতের নিমতৌড়ি এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। গত মঙ্গলবার বিশ্বজিতের স্ত্রী ও তাঁর তিন বছরের শিশুকন্যা চকশ্রীকৃষ্ণপুর এলাকায় ফুল তুলতে যান। নিজের বাপের বাড়ির সামনেই গাছ থেকে ফুল তুলছিলেন ওই মহিলা।
মায়ের ধর্ষকদের খুঁজে বের করল হারিয়ে যাওয়া ছেলে, ৩০ বছর পর
সেইসময়ই হঠাৎ ওই মহিলার মা-বাবা তাঁর মেয়ের উপর চড়াও হয়। ওই মহিলার মা সন্ধ্যারানী সামন্ত ও বাবা রামপ্রসাদ সামন্ত অ্যাসিড নিয়ে নিজেদেরই নাতনির মুখ লক্ষ্য করে ছুড়ে মারে। বাধা দিতে গেলে নিজেদের মেয়ের মুখে হামলা চালায় তাঁরা। শেষে কোনওরকমে দুজন আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎ বাবুর চা দোকানে পালিয়ে আসেন।
তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়। গোটা ঘটনায় তমলুক থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে বিশ্বজিতের স্ত্রী’র সঙ্গে নিজেরই বাবা-মা’র সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। সেই রাগেই কি এমন হামলা চালানো হল, সেই প্রশ্নই উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।