
শেষ আপডেট: 12 September 2022 05:51
দ্য ওয়াল ব্যুরো: নাতি নাতনির জন্মদিন (birthday) পালন করতে গিয়ে প্রাণ গেল দাদু ঠাকুমা (grandparents) সহ আরও একজনের। আনন্দের আবহ এক মুহুর্তে বদলে গেল শোকে। ডিজে বক্স (DJ box) থেকে শর্ট সার্কিট (short circuit) হয়ে মৃত্যু (death) হল ৩ জনের। আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তর দিনাজপুরের ইটাহার থানার মোহন বাড়ি এলাকায়। মৃতদের নাম যুবরাজ মারডি(৫৫), হোপময়ী সরেন(৪২) এবং বাবলু মুর্মু(৩৫)। যুবরাজ এবং হোপময়ী সম্পর্কে স্বামী স্ত্রী। রবিবার ওই দম্পতির ছেলে গোপাল মুর্মুর নিবেদিতা ও তুষারের জন্মদিন উপলক্ষে বিশাল পার্টির আয়োজন করা হয়েছিল। নিমন্ত্রিত অতিথিদের জন্য ডিজে বক্সের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই ডিজে বক্স চালানোর জন্য বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে হুক করে। প্রাথমিকভাবে কোন সমস্যা না হলেও রবিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টিতে আচমকাই ছিড়ে যায় বিদ্যুতের তার। এর জেরে গোটা বাড়িতে শর্টসার্কিট হয়ে যায়।
তুষার ও নিবেদিতার দাদু, ঠাকুমা, বাবা গোপাল এবং বাবলু নামে এক আত্মীয় বিদ্যুৎস্পৃষ্ট হন। সকলকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গোপাল ছাড়া বাকি তিনজনের মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
বারাণসীর মন্দির-মসজিদ বিবাদ মামলায় আজ সিদ্ধান্ত জানাবে কোর্ট, জেলা জুড়ে ১৪৪ ধারা জারি