Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দুয়ারে রেশন' আসন্ন, দুয়ারে গিয়েই আধার লিঙ্ক করাবে সরকার, জানুন বিস্তারিত

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু করবে সরকার। বাড়ি বাড়ি গিয়ে রেশনের চাল আটা পৌঁছে দেওয়া হবে। কিন্তু এই প্রক্রিয়া শুরু করতে খানিক বিলম্ব হচ্ছে। কারণ এখানও রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাননি অনেকেই। রেশন কার্ডের সঙ্গ

'দুয়ারে রেশন' আসন্ন, দুয়ারে গিয়েই আধার লিঙ্ক করাবে সরকার, জানুন বিস্তারিত

শেষ আপডেট: 29 June 2021 11:55

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু করবে সরকার। বাড়ি বাড়ি গিয়ে রেশনের চাল আটা পৌঁছে দেওয়া হবে। কিন্তু এই প্রক্রিয়া শুরু করতে খানিক বিলম্ব হচ্ছে। কারণ এখানও রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাননি অনেকেই। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার প্রক্রিয়া শিগগিরই শুরু করে দিচ্ছে রাজ্য সরকার। তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রক্রিয়াও হচ্ছে 'দুয়ারে'। অর্থাৎ কর্মীরা বাড়ি বাড়ি গিয়েই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার কাজ করবেন বলে জানা যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু করা হবে। এই লিঙ্ক প্রক্রিয়ার দুটি ধাপ থাকছে। প্রথম দফায় বাড়ি বাড়ি গিয়েই কাজ করা হবে। আর যদি কাউকে বাড়িতে না পাওয়া যায়, বা প্রথম দফায় কোনওভাবে কাজ সম্পন্ন করা না যায়, তবে দ্বিতীয় দফায় বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে কাজটি করিয়ে আনতে হবে। তবেই মিলবে দুয়ারে রেশন। মঙ্গলবার এ ব্যাপারে খাদ্য দফতরের সচিব কথা বলেছেন সমস্ত জেলাশাসকদের সঙ্গে। এই ভার্চুয়াল বৈঠকেই বাড়ি বাড়ি ঘুরে রেশন আধার লিঙ্কের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই লিঙ্ক জরুরি? জানা গেছে, বাজারে অনেক জাল ডিজিটাল রেশন কার্ড রয়েছে। গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ করতেই তাই এই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক প্রয়োজন। জাল রেশন কার্ড নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আপাতত বাড়ি বাড়ি গিয়ে রেশন আধার লিঙ্কের কাজটি করবে একটি সংস্থা। ওই সংস্থাকে সর্বোতভাবে সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। লিঙ্কের কাজ শেষ হলেই দুয়ারে রেশন প্রকল্প শুরু হবে। এদিন খাদ্য ভবন থেকে জেলাশাসকদের বলা হয়েছে, এই প্রকল্পের চূড়ান্ত গাইডলাইন তৈরির কাজ শুরু করেছে সরকার। তাই দ্রুত লিঙ্কের কাজ শেষ করতে হবে। এর জন্য মাস তিনেক সময় বরাদ্দ করেছে রাজ্য সরকার।

```