Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জগদীপ ধনকড়ের ইস্তফা, বাংলায় রাজভবনের অতিরিক্ত দায়িত্বে মণিপুরের রাজ্যপাল গণেশন

দ্য ওয়াল ব্যুরো: শনিবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল জগদীপ ধনকড়ের। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রবিবারই নিজের ইস্তফা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন ধনকড়। সেই ইস্তফাপত্র গ্রহণের পরই বাংলায় রাজ্যপাল (Governo

জগদীপ ধনকড়ের ইস্তফা, বাংলায় রাজভবনের অতিরিক্ত দায়িত্বে মণিপুরের রাজ্যপাল গণেশন

শেষ আপডেট: 18 July 2022 03:13

দ্য ওয়াল ব্যুরো: শনিবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল জগদীপ ধনকড়ের। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রবিবারই নিজের ইস্তফা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন ধনকড়। সেই ইস্তফাপত্র গ্রহণের পরই বাংলায় রাজ্যপাল (Governor of Bengal) হিসেবে দায়িত্ব দেওয়া হয় মণিপুরে রাজ্যপাল লা গণেশনকে (La Ganeshan)।

যতদিন না বাংলায় পরবর্তী রাজ্যপাল মনোনীত হচ্ছে ততদিন লা গণেশনই মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে।

সূত্রের খবর, আগামীকাল, সোমবারই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন ধনকড়। তাই তাঁর জায়গায় বাংলায় রাজ্যপাল হিসেবে লা গণেশনকেই অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মনোনয়ন জমা দেওয়ার আগে নিয়ম মতোই এদিন নিজের ইস্তফাপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন ধনকড়। সেই ইস্তফাপত্র গ্রহণ করে নেন রাষ্ট্রপতি।

এদিন রাতে লা গণেশন দায়িত্ব নেওয়ার পরে বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি পোস্ট করে লেখেন, 'পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল শ্রী লা গনেশনকে (La. Ganesan) অভিনন্দন জানাই। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যপালকে সবরকম সহযোগিতা করবো আমরা।'

২০১৯ সালে বাংলায় রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন জগদীপ ধনকড়। তবে রাজ্য ও রাজ্যপাল সংঘাত যেন তখন থেকেই নতুন মাত্রা নেয়। রাজ্যপাল গত তিন বছরে বারবার রাজ্যের বিভিন্ন কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারংবার অভিযোগ করেছেন যে, রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে এসে কাজ করছেন।

এদিকে আজই দেশের বিরোধী শিবির নিজেদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করেছে। আগামী ৬ অগস্ট জগদীপের বিপক্ষে লড়াই করবেন প্রবীণ কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা।

বিধায়ককে ফোন করে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আদেশ, 'রগড়ে দেওয়ার' হুমকি! পাণ্ডবেশ্বরে ধৃত সাংবাদিক


```