Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর জন্মদিনে অভিনব উদ্যোগ, সাতসকালে রাজভবনে গাছ পুঁতলেন ধনকর

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী (PM Narendra Modi) ৭১ বছরে পা দিলেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। রাজভবনে শুভদিনের সকাল সকাল ৭১টি গাছ পুঁতলেন (Tree Plantation) তিনি। সঙ্গ দ

মোদীর জন্মদিনে অভিনব উদ্যোগ, সাতসকালে রাজভবনে গাছ পুঁতলেন ধনকর

শেষ আপডেট: 17 September 2021 02:44

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী (PM Narendra Modi) ৭১ বছরে পা দিলেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। রাজভবনে শুভদিনের সকাল সকাল ৭১টি গাছ পুঁতলেন (Tree Plantation) তিনি। সঙ্গ দিলেন স্ত্রী সুদেশ ধনকরও। বজ্রপাত রুখে দেবে! সোদপুরের স্কুলছাত্রের দুরন্ত আবিষ্কারে তাজ্জব গোটা দেশ শুক্রবার সাতসকালে একটি টুইট করেছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, আজ সকালে কলকাতার রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর এবং শ্রীমতী সুদেশ ধনকর একটি বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেছিলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ। এছাড়া এতে পরিবেশ সচেতনতাও প্রসারিত হবে। https://twitter.com/jdhankhar1/status/1438668816444059650?s=19 এদিন সকালে রাজভবনের বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসিএস সুনীল গুপ্তও। ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ এই কর্মসূচী পালন করা হয়। রাজভবনের বাগানে গাছ লাগান রাজ্যপাল এবং তাঁর স্ত্রী। গাছে জল দিতেও দেখা যায় তাঁদের। প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন উদযাপনে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলা বিজেপির তরফেও। সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন প্রায় ২০ দিন অর্থাৎ পৌনে এক মাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় জন্মদিন পালন করা হবে। এই উপলক্ষে নানা কর্মসূচীও নেবে রাজ্য বিজেপি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```