Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেনে-হিঁচড়ে যে মৃতদেহগুলি নিয়ে যাচ্ছিল, ওরা যদি আপনার কাছের কেউ হত: রাজ্যপাল

দ্য ওয়াল ব্যুরো: লোহার হুক দিয়ে টেনে হিঁচড়ে মৃতদেহ ভ্যানে তোলার একটি ভিডিও গত দু’দিন ধরে ভাইরাল হয়ে গিয়েছে। এ ব্যাপারে সরকার ও শাসক দল মুখে রা পর্যন্ত কাটছে না। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার রাতে এ বিষয়ে প্রশ্ন করা হলে

টেনে-হিঁচড়ে যে মৃতদেহগুলি নিয়ে যাচ্ছিল, ওরা যদি আপনার কাছের কেউ হত: রাজ্যপাল

শেষ আপডেট: 12 June 2020 05:47

দ্য ওয়াল ব্যুরো: লোহার হুক দিয়ে টেনে হিঁচড়ে মৃতদেহ ভ্যানে তোলার একটি ভিডিও গত দু’দিন ধরে ভাইরাল হয়ে গিয়েছে। এ ব্যাপারে সরকার ও শাসক দল মুখে রা পর্যন্ত কাটছে না। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার রাতে এ বিষয়ে প্রশ্ন করা হলে বলেছেন, আমি স্বাস্থ্যমন্ত্রী নই। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড় ব্যাপারটা এখানেই ছেড়ে দিতে রাজি নন। কলকাতা পুরসভার কমিশনার ও চেয়ারপারসনের থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাইলেন তিনি। শুক্রবার সকালে তিনি টুইট করে বলেন, “ওই মৃতদেহগুলি কোভিড আক্রান্তদের কিনা সেটা আসল প্রশ্ন নয়। সেটা তো প্রমাণ সাপেক্ষ। আসল বিষয় হল, মৃতদেহ কি ওভাবে টেনে নিয়ে যাওয়া যায়! পশুদের সঙ্গেও ওরকম কেউ করে না।” তাঁর কথায়, এই ঘটনাকে খাটো করে দেখাতে যাঁরা নানান কথা বলছেন, তাঁদের জিজ্ঞেস করছি, ভেবে দেখুন তো ওঁরা কেউ যদি আপনার কাছে কেউ হত? নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন। https://twitter.com/jdhankhar1/status/1271297848332521473 জানিয়ে রাখা ভাল, দ্য ওয়াল ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি। তবে রাজ্যপাল জানিয়েছেন, ভিডিও এ রাজ্যেরই। তিনি এও জানিয়েছে, স্বরাষ্ট্র দফতর কার্যত স্বীকার করে নিয়েছে যে গাফিলতি হয়েছে। কিন্তু খোদ রাজ্যপাল অভিযোগ করেছেন, এই ঘটনা যাঁরা সামনে এনেছেন তাঁদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। https://twitter.com/jdhankhar1/status/1271287481850138624 তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর কাছে বিস্তারিত জানতে চাইব এবং চূড়ান্ত পর্বে বিষয়টি নিয়ে যাব। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ বা সংশ্লিষ্ট মানুষদের পুলিশ দিয়ে ভয় দেখানোর দিন শেষ। এসব আর বরদাস্ত করা হবে না”। রাজ্যপাল এও বলেছেন, “মানবাধিকার কর্মী এবং সংবাদমাধ্যমের এই একটি ক্ষেত্রে অন্তত সক্রিয় হয়ে মানুষের কাছে তথ্য তুলে ধরার সময় এসেছে। রাজ্যকে কোনও ভাবেই পুলিশ-পরিচালিত রাজ্যে পরিণত হতে দেওয়া যায় না। সংবিধানের ২১ নম্বর ধারায় নাগরিকের অর্জিত মানবিক অধিকার হরণ এবং দমনমূলক পদক্ষেপও চলতে দেওয়া যায় না।”

```