Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যপাল পালিয়ে বেড়াচ্ছেন, বাগডোগরায় বোসের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা তৃণমূলের

রাজ্যপাল পালিয়ে বেড়াচ্ছেন, বাগডোগরায় বোসের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা তৃণমূলের

শেষ আপডেট: 7 October 2023 15:54

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে দার্জিলিং রাজভবন যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরের বাইরে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দবোস। রাজ্যপালের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় মাটিগাড়াতেও।

তৃণমূলের বক্তব্য, তাঁর সঙ্গে দেখা করার জন্য তিন দিন ধরে রাজভবনের বাইরে বসে রয়েছেন কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চিতরা। অথচ রাজ্যপাল পালিয়ে বেড়াচ্ছেন। সেকারণেই কালো পতাকা প্রদর্শন।

সূত্রের খবর এদিন বাগডোগরা থেকে দার্জিলিং যাওয়ার পথে মাটিগাড়ায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান রাজ্যপাল। জানা গেছে, মাটিগাড়ায় রাস্তার দু'ধারে কালো পতাকা হাতে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মীরা। রাজ্যপালকে দেখে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন তাঁরা। 

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই সময় রাজ্যপালের কনভয় তীব্র গতিতে ছুটছিল। তারই জেরে একটি বাঁকের মুখে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ে রাজ্যপালের গাড়ি। তবে চালকের তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পান সিভি আনন্দ বোস। 

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার দিল্লি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । পূর্ব ঘোষণা মেনে ৫ অক্টোবর থেকে রাজভবনের সামনে শুরু হয় ধর্না বিক্ষোভ। বৃহস্পতিবার কেরল থেকে দিল্লি ফেরার পর কলকাতার পরিবর্তে রাজ্যপাল চলে যান উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে। এমনকী তৃণমূলের প্রতিনিধি দলকে উত্তরবঙ্গে দেখা করার পরামর্শ দেন রাজ্যপাল। এরপরই রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধর্না মঞ্চ থেকে সরবেন না বলে জানিয়ে দেন অভিষেক।

ফের দার্জিলিং রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলকে ডাকেন রাজ্যপাল। সৌজন্যতার খাতিরে রাজ্যপালের সঙ্গে দেখা করতে এদিনই উত্তরবঙ্গে যাচ্ছে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। দ্রুত যাতে রাজ্যপাল কলকাতায় রাজভবনে ফেরেন সেকথাই জানাতে গিয়েছেন তাঁরা।

সূত্রের খবর, রাজধানী দিল্লি থেকে এদিনই দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যপাল। সেখান থেকে সড়ক পথে দার্জিলিং যাওয়ার পথেই বিক্ষোভের মুখে পড়ে তাঁর কনভয়। রাজ্যপালের গাড়ি লক্ষ্য করে দেখানো হয় কালো পতাকাও। 


```