Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যপাল মানসিকভাবে অসুস্থ, মোদী-শাহ যা বলছেন উনি তাই করছেন: তাপস রায়

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল জগদীপ ধনকড় মানসিকভাবে অসুস্থ বলে তীব্র সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়। শনিবার ভাটপাড়া পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সভা ছিল। সেখানেই বিধানসভার উপ মুখ্যসচেতক বলেন, "সম্পূর্ণ সুস্থ ম

রাজ্যপাল মানসিকভাবে অসুস্থ, মোদী-শাহ যা বলছেন উনি তাই করছেন: তাপস রায়

শেষ আপডেট: 6 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল জগদীপ ধনকড় মানসিকভাবে অসুস্থ বলে তীব্র সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়। শনিবার ভাটপাড়া পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সভা ছিল। সেখানেই বিধানসভার উপ মুখ্যসচেতক বলেন, "সম্পূর্ণ সুস্থ মানুষ তিনি নন। মেন্টালি অসুস্থ। এমন একটা লোককে বাংলার সাংবিধানিক প্রধান করে পাঠানো হয়েছে।" এখানেই থামেননি তাপসবাবু। তিনি বলেছেন, "ওঁকে (পড়ুন রাজ্যপালকে) নরেন্দ্র মোদী, অমিত শাহ যা বলছেন, উনি তাই করছেন। যেখানে সেখানে ঢুকে পড়ছেন।" লোকসভা ভোটের সময় থেকেই উত্তপ্ত ভাটপাড়া সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জনপদ। এদিন সেই অশান্তির দায় কৌশলে বিজেপির ঘাড়েই চাপান মন্ত্রী। তাঁর কথায়, "গত সাড়ে আট বছরের মধ্যে আট বছরে বাংলায় মৃত্যু, রক্তপাত, বোমাবাজি হতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।" পর্যবেক্ষকদের মতে তাপসবাবু পরোক্ষে বলতে চেয়েছেন, লোকসভায় কিছু আসন জিতেই বাংলায় অশান্তির আগুন জ্বালাচ্ছে।

আরও পড়ুন: হলদিয়ায় শ্রমিক ঐক্য, দুর্ঘটনায় মৃত সহকর্মীদের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা তুললেন শ্রমিকরাই

রাজ্যপাল-সরকার সংঘাতে এর আগে ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে তোপ দেগেছেন। তবে এতটা ব্যক্তিগত আক্রমণ করেননি। এমনিতে তাপস রায় আলটপকা কথা বলে বিতর্কে জড়িয়েছেন এমন খুব একটা দেখা যায় না। তাই এদিনে তাপসবাবুর বক্তৃতা শুনে দলের অনেকেও অবাকই হয়েছেন। যদিও শনিবার রাত পর্যন্ত এ ব্যাপারে রাজভবনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপি ইতিমধ্যেই এ নিয়ে সুর চড়াতে শুরু করেছে। রাজ্য বিজেপির এক মুখপাত্র বলেন, "আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বাংলার রাজ্যপাল হবেন তাঁর হাতের পুতুল। তিনি যেমন ইশারা করবেন, তেমনভাবে চললে সমস্যা ছিল না। যেহেতু রাজ্যপাল সরকারের ভুল ধরছেন, তাই তৃণমূলের এত গাত্রদাহ।" তিনি আরও বলেন, "তাপসবাবু বলেছেন আট বছরে বাংলায় নাকি বোমাবাজি, রক্তপাত, মৃত্যু হয়নি। এর থেকে বড় মিথ্যে আর কী হতে পারে। তৃণমূল নিজেদের মধ্যে কত বোমাবাজি করেছে সেটা দেখলেই পরিষ্কার বাংলায় কী চলছে। বিরোধীদের উপর আক্রমণ তো দূরের কথা!"

আরও পড়ুন: ‘দারুণ শাস্তি হয়েছে’, হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে দিদির উল্টো সুর অনুব্রতর

সম্প্রতি বিধানসভার গেটে রাজ্যপালের দাঁড়িয়ে থাকা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। অনেকেই বলেছিলেন, এমন ঘটনা বাংলায় কেন সারা দেশেই নজিরবিহীন। চলমান সেই সংঘাতে তাপস রায়ের মন্তব্য নিয়ে ধনকড় পাল্টা কী বলেন সেদিকেই চোখ রাজনৈতিক মহলের।

```