Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ভাঙড়ের পর ক্যানিংয়ে রাজ্যপাল, অভিযোগ জানাতে হাসপাতাল মোড়ে বিরোধীদের জমায়েত

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে গিয়েছিলেন শুক্রবার। শনিবার সমস্ত কর্মসূচি বাতিল করে ক্যানিংয়ে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল আসার খবর পেয়ে আগে থেকেই হাসপাতাল মোড়ে জমায়েত করেন বিরোধীরা। যাঁরা মনোনয়ন দিতে পারেননি তাঁরা এ

ভাঙড়ের পর ক্যানিংয়ে রাজ্যপাল, অভিযোগ জানাতে হাসপাতাল মোড়ে বিরোধীদের জমায়েত

শেষ আপডেট: 17 June 2023 13:50

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে গিয়েছিলেন শুক্রবার। শনিবার সমস্ত কর্মসূচি বাতিল করে ক্যানিংয়ে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল আসার খবর পেয়ে আগে থেকেই হাসপাতাল মোড়ে জমায়েত করেন বিরোধীরা। যাঁরা মনোনয়ন দিতে পারেননি তাঁরা একসঙ্গে শাসকদলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ জানাতে থাকেন।

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পরেই পরিস্থিতি তেতে ওঠে ক্যানিংয়ে। গোটা মনোনয়ন পর্বে প্রায় প্রতিদিন বোমাবাজিতে ঘুম উড়েছে এলাকার মানুষের। চলে গুলির লড়াইও। দোকান ও বাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিরোধীদের দাবি, ক্যানিং ১ নম্বর ব্লকে শাসকদলের বাধায় মনোনয়ন জমা দিতে পারেননি তাঁরা। একই অভিযোগ ওঠে ক্যানিং ২ ব্লকেও। শাসক-বিরোধী লড়াইয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বারবার। শুধু রাজনৈতিক দলের কর্মীরাই নন, আক্রান্ত হন সাধারণ মানুষও। অশান্তির দায়ে পুলিশ এ পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করে।

শনিবার বিকেলে ক্যানিংয়ের পরিস্থিতি দেখতে আসেন রাজ্যপাল। প্রথমে সেচ দফতরের অফিসে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে সোজা হাসপাতাল মোড়ে পৌঁছন তিনি। সেখানে আক্রান্তদের সঙ্গে কথা বলেন। পরে ক্যানিং ১ বিডিও অফিসে যান। সেখানে প্রশাসনিক কর্তাদের কথা বলেন। তারপর সেচ দফতরের অতিথিশালায় ফিরে মুখোমুখি হন সাংবাদিকদের।

মন্ত্রীর বিরুদ্ধে টাকা দিয়ে টিকিট বিক্রির নালিশ পঞ্চায়েত সভাপতির, মালদহে তৃণমূলের কোন্দল


```