Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাসন্তীর পথে রাজ্যপাল, দেখা করবেন নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং-ভাঙড়-কোচবিহারের পর এবার বাসন্তী যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিহত যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লার (৪০) পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি (CV Ananada Bose going to Basanti)। কোচবিহার থেকে ফিরেই

বাসন্তীর পথে রাজ্যপাল, দেখা করবেন নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে

শেষ আপডেট: 3 July 2023 05:12

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং-ভাঙড়-কোচবিহারের পর এবার বাসন্তী যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিহত যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লার (৪০) পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি (CV Ananada Bose going to Basanti)। কোচবিহার থেকে ফিরেই বাসন্তীর উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যপাল।

পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসে লাগাম টানতে উদ্যোগী হয়েছেন রাজ্যপাল। সন্ত্রাসের খবর পেয়ে এর আগে তিনি ছুটে গিয়েছিলেন ভাঙড় ও ক্যানিংয়ে। কোচবিহারের পরিস্থিতি দেখতেও যান তিনি। রবিবার দিনহাটায় বসেই বাসন্তীতে যুব তৃণমূল কর্মী খুনের খবর পান। সঙ্গে সঙ্গেই বাসন্তী যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ঘাগরামারী এলাকায় শনিবার রাতে খুন হল জিয়ারুল মোল্লা নামে ওই যুব তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, শনিবার বিশেষ কাজে ক্যানিংয়ে এসেছিলেন রামচন্দ্রখালি পঞ্চায়েতের খিরীশখালি গ্রামের বাসিন্দা জিয়ারুল। রাতে বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন। সেই সময় ঘাগরামারী এলাকায় দুটি বাইকে করে আসা দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে। মাথা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জিয়ারুল। রাতের অন্ধকারে গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন বাইরে বেরিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় জিয়ারুলের। এলাকায় যুব তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত ছিলেন জিয়ারুল। এই ঘটনায় তৃণমূলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। খুব দ্রুত অপরাধীরা গ্রেফতার হবে।

সোমবার রাজ্যপাল যাচ্ছেন নিহত জিয়ারুলের পরিবারের পাশে দাঁড়াতে। জিয়ারুলের পরিবারও রয়েছে রাজ্যপালের অপেক্ষায়। এদিকে তেতে থাকা বাসন্তীতে ভোটপর্ব নির্বিঘ্ন করতে সোমবার সকালেই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। এদিন বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের খেড়িয়া এলাকায় পৌঁছয় ওই বাহিনী। বাসন্তী থানার উদ্যোগে শুরু হয় রুটমার্চও। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে গোটা বাসন্তী ব্লক।

গীতলদহে তৃণমূল নেতাকর্মীদের ফের মারধরের অভিযোগ! হাসপাতালে দেখতে ছুটলেন রাজ্যপাল বোস


```