Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সপ্তমী-অষ্টমী বন্ধ সরকারি হাসপাতালের আউটডোর, ডেঙ্গির কারণে বিশেষ নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

দ্য ওয়াল ব্যুরো: পুজোয় কবে কবে বন্ধ থাকবে সরকারি হাসপাতাল(Government Hospital) কিংবা মেডিকেল কলেজের আউটডোর? বুধবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)। সপ্তমী (Saptami) যেহেতু রবিবার, তাই সেদিন সারাবছরের

সপ্তমী-অষ্টমী বন্ধ সরকারি হাসপাতালের আউটডোর, ডেঙ্গির কারণে বিশেষ নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

শেষ আপডেট: 29 September 2022 05:14

দ্য ওয়াল ব্যুরো: পুজোয় কবে কবে বন্ধ থাকবে সরকারি হাসপাতাল(Government Hospital) কিংবা মেডিকেল কলেজের আউটডোর? বুধবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)। সপ্তমী (Saptami) যেহেতু রবিবার, তাই সেদিন সারাবছরের মতই আউটডোর বন্ধ থাকবে। অন্যদিকে, প্রতিবছরের মতো এবারেও অষ্টমীতেও (Ashtami) বন্ধ থাকবে আউটডোর। অন্য দিনগুলি চিকিৎসা পরিষেবা একদম স্বাভাবিক থাকবে। তবে এই দু’দিন ইমার্জেন্সি, ইনডোর-সহ অন্যান্য পরিষেবাগুলি চালু থাকবে।

এদিকে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ধীরে ধীরে ভয়ানক হতে থাকায় বিষয়টি নিয়ে আলাদা সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এবার রাজ্যের সমস্ত সরকারি চিকিৎসক ও অন্যান্য আধিকারিকরা আগাম অনুমতি ছাড়া পুজোতে ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে অন্যত্র যেতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের দুই স্বাস্থ্য অধিকর্তা নির্দেশিকার মাধ্যমে এই খবর জানিয়েছেন। 

তবে শুধু সরকারি হাসপাতাল কিংবা মেডিকেল কলেজগুলিই নয়, পুজোর সময় চিকিৎসা পরিষেবা কেমন থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে শহরের বেশ কয়েকটি বড় বেসরকারি হাসপাতাল। এর মধ্যে অ্যাপোলো জানিয়েছে, পুজোর দিনগুলিতে তাদের ইমার্জেন্সি ২৪ ঘণ্টা চালু থাকবে। ইমার্জেন্সি নম্বর ১০৬৬। হাসপাতালের নম্বর ০৩৩৪৪২০২১২২।

অন্যদিকে, মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল জানিয়েছে, পুজোর মধ্যে সবসময়ই সেখানে ভর্তির ব্যবস্থা চালু থাকছে। আউটডোর বা ইমার্জেন্সিতে যখন খুশি যে কোনও প্রয়োজনে যেতে পারবেন রোগীরা। হাসপাতালের নম্বর ০৩৩৬৬৫২০০০০। ডিসান হাসপাতালের তরফে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে দুপুর পর্যন্ত তাদের ওখানে আউটডোর পরিষেবা চালু থাকবে। জরুরি প্রয়োজন হলে করা যাবে ফোনও। হাসপাতালের নম্বর ৯০৫১৭১৫০৭১।

হেনস্থার ভয়ে স্কুলমুখো হচ্ছেন না রাঁধুনিরা, জলপাইগুড়ির স্কুলে বন্ধ মিড ডে মিল


```