Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

প্রথমবার ভোট দিতে পারলেন না গৌতম দেব, তবু বেশি জেলা পরিষদ দখলে আশাবাদী

দ্য ওয়াল ব্যুরো, নিউটাউন: প্রথমবার পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) দিতে পারলেন এক সময়ের দাপুটে বাম নেতা গৌতম দেব (Goutam deb)। তাঁর (Goutam deb) দাবি, ভোর থেকে তাঁর বাড়ি ঘিরে রেখেছিল কিছু অপরিচিত যুবক। তাই তিনি বাড়ি থেকে বের

প্রথমবার ভোট দিতে পারলেন না গৌতম দেব, তবু বেশি জেলা পরিষদ দখলে আশাবাদী

শেষ আপডেট: 8 July 2023 15:04

দ্য ওয়াল ব্যুরো, নিউটাউন: প্রথমবার পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) দিতে পারলেন এক সময়ের দাপুটে বাম নেতা গৌতম দেব (Goutam deb)।

তাঁর (Goutam deb) দাবি, ভোর থেকে তাঁর বাড়ি ঘিরে রেখেছিল কিছু অপরিচিত যুবক। তাই তিনি বাড়ি থেকে বের হতে পারেননি।

নিউটাউনের জ্যাংড়া হাতিয়ারা গ্রামপঞ্চায়েত এলাকাতে রয়েছে গৌতমবাবুর বাড়ি। তিনি সাংবাদিকদের জানান, ভোর ভোরই তিনি ভোট দেবেন বলে মনস্থির করেছিলেন। তাই শনিবার ভোর সাড়ে পাঁচটাতে উঠে পড়েছিলেন। পরে পরিবারের লোকজন তাঁকে জানান, বাড়ির চারপাশ ঘিরে রয়েছে বেশ কয়েকজন অপরিচিত যুবক। এই কারণেই তিনি বাড়ি থেকে বেরতেই পারেননি। তাঁর আরও অভিযোগ, দলের ছেলেরা ভোট দিতে গিয়েছিল, কিন্তু তাঁদের বাধা দেওয়া হয়েছে। যদি তিনি বেরতেন তাহলে হয়ত তাঁকেও বাধার মুখে পড়তে হত। তিনি কমিশনকে এই বিষয়টি জানিয়েছেন।

বেশ কয়েকবছর ধরেই অসুস্থ রয়েছেন গৌতম দেব। তিনি স্নায়ুরোগে আক্রান্ত। বিমান বসু, সুর্যকান্ত মিশ্রদের মতো প্রবীণ বাম নেতাদের মতো পার্টির সভা, জনসভায় তাঁকে খুব একটা দেখা যায় না। এবছর ভোট দিতে যেতে না পেরেও তিনি অবশ্য দলের ফলাফল ভাল হবেই বলে মনে করছেন।

গৌতমবাবুর দাবি, ‘ব্যালট যতই লুঠ হোক না কেন,রেজাল্ট ভালো হবে। ভোটের খবরাখবর নিয়েছি। সেবিষয়গুলি দেখেই মনে হচ্ছে অন্যান্যদের তুলনায় দল বেশি জেলা পরিষদে জিতবে।‘

বাংলাকে দুর্নীতি ও হিংসা মুক্ত করার ডাক রাজ্যপালের


```