Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাউ কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন ক্রেতারা! কী কারণে আকাশছোঁয়া দাম

কিছুদিন আগে জেলায় লাউয়ের দাম ছিল ১৫ থেকে ২০ টাকার মধ্যে। মঙ্গলবার একলাফে তার দাম বেড়ে গেছে।

লাউ কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন ক্রেতারা! কী কারণে আকাশছোঁয়া দাম

আকাশছোঁয়া দাম লাউয়ের

শেষ আপডেট: 5 November 2024 18:52

রিয়া নমদাস, কোচবিহার

কালীপুজোর পর ভাইফোঁটার পর্বও শেষ হয়েছে। কিন্তু বাজার আগুন। সবজির দাম কিছুতেই কমছে না। ৫০ টাকায় বিক্রি হচ্ছে লাউ! যদিও এই পরিস্থিতি কলকাতার বাজারে নয়, কোচবিহারে। লাউ কিনতে পকেটে টান পড়ছে ক্রেতাদের। 

কিছুদিন আগে জেলায় লাউয়ের দাম ছিল ১৫ থেকে ২০ টাকার মধ্যে। মঙ্গলবার একলাফে তার দাম বেড়ে গেছে। কোথাও বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। আবার কোথাও ৫০ টাকাও ছুঁয়েছে তার দাম। কিন্তু কেন হঠাৎ লাউয়ের দাম এতটা বেড়ে গেল? 

বিক্রেতারা জানিয়েছেন, কালীপুজো, ভাইফোঁটা মিটে গেলেও সামনে রয়েছে ছটপুজো। এছাড়া কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে তাঁরা সূর্যদেবের ব্রত পালন করেন। তার আগে লাউ-ভাত খাওয়ার চল রয়েছে। ফলে লাউয়ের চাহিদা বেড়ে গেছে। এই কারণেই তার এত দাম। 

এক বিক্রেতার কথায়, যে দামে সবজি আনা হয় সেই দামে তো বিক্রি হয় না। তাই কেনার দাম বেড়ে গেলে বিক্রিও বেশি দামেই হবে। মূলত ছট পুজোর জন্যই লাউয়ের দাম কার্যত আকাশছোঁয়া। যদিও বাকি সবজির বাজারদর কম-বেশি একই রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। 


```