Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামুদ্রিক মাছ রান্না করে খেয়ে মৃত্যু যুবকের! মর্মান্তিক ঘটনা গোসাবায়

দ্য ওয়াল ব্যুরো: সামুদ্রিক মাছ (Sea food) খেয়ে ফের মৃত্যুর (Death) ঘটনা ঘটল রাজ্যে। ১৮ বছর বয়সি ওই যুবকের নাম অভিজিৎ জোতদার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন স্কুল পড়ুয়া অভিজিতের বাবা নিরঞ্জন জোতদার। ঘটনাটি ঘটেছে গোসাবা (Go

সামুদ্রিক মাছ রান্না করে খেয়ে মৃত্যু যুবকের! মর্মান্তিক ঘটনা গোসাবায়

শেষ আপডেট: 2 July 2022 11:31

দ্য ওয়াল ব্যুরো: সামুদ্রিক মাছ (Sea food) খেয়ে ফের মৃত্যুর (Death) ঘটনা ঘটল রাজ্যে। ১৮ বছর বয়সি ওই যুবকের নাম অভিজিৎ জোতদার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন স্কুল পড়ুয়া অভিজিতের বাবা নিরঞ্জন জোতদার।

ঘটনাটি ঘটেছে গোসাবা (Gosaba) ব্লকের রাঙাবেলিয়া অঞ্চলের পাখিরালা দক্ষিণপাড়া এলাকায়। সূত্রের খবর, অভিজিতের বাবা নিরঞ্জন জোতদার শুক্রবার বিকেলে স্থানীয় বাজার থেকে একটি কিরকিরে/ টেপা মাছ (বিজ্ঞানসম্মত নাম পাফার ফিশ) কিনে আনেন। মাছটির ওজন ছিল আড়াই কেজি। রাত্রে মাছটির ছাল ছাড়িয়ে সেটিকে রান্না করা হয়। মাছের ছালটিও ফেলে না দিয়ে রান্না করা হয়। পরিবারের সকলেই সেই মাছ খান। তবে অভিজিৎ ও নিরঞ্জন বাবু মাছের রান্না করা ছালটিও খেয়ে নেন। এরপরে তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাঁদের নিয়ে গিয়ে গোসাবা ব্লক হাসপাতালে ভর্তি করেন।

পথেই মৃত্যু হয় অভিজিতের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বযে ঘোষণা করেন। নিরঞ্জন বাবু বর্তমানে ওই হাসপাতালেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

অভিজিতের মৃতদেহ ময়নাতদন্ত না করেই দাহ করে ফেলা হয়। ব্লক মেডিক্যাল অফিসার কীভাবে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের হাতে দেহ তুলে দিলেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গোসাবা থানার আধিকারিক সৌমেন বিশ্বাস এমন কোনও ঘটনার কথা স্বীকার করেননি। গোসাবা হাসপাতালের ব্লক মেডিক্যাল অফিসার ঘটনাটির বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

মাছ ধরতে গিয়ে বিপত্তি! মাঝসমুদ্রে ডুবে গেল মৎস্যজীবী সমেত ট্রলার


```