
শেষ আপডেট: 8 June 2022 04:56
দ্য ওয়াল ব্যুরো: সামনেই জিটিএ ভোট। বিমল গুরুংরা তার বিরোধিতা করলেও পৃথক গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবি তাঁরা তিস্তার জলে ভাসিয়ে দিয়েছেন।
মঙ্গলবার আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "রক্ত দেব। কিন্তু বাংলা ভাগ হতে দেব না।" বিচ্ছিন্নতাবাদীদের (Gorkhaland) উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে দিদি বলেছেন, "ক্ষমতা থাকলে বন্দুক ঠেকাও। আমি তোমাদের বন্দুক ভোঁতা করে দিতে জানি।"
যুদ্ধের তেজ কমেছে, ইউক্রেনের সিনেমা-থিয়েটারে উপচে পড়ছে ভিড়! ছন্দে ফিরছে কিয়েভ
পরিস্থিতি যখন এমন তখন বুধবার সকালে গোর্খাল্যান্ড (Gorkhaland) নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন গায়িকা জোজো মুখোপাধ্যায় (Miss Jojo)। যাঁকে বাঙালি মিস জোজো বলেই চেনেন।
তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে জোজো কিছু ছবি শেয়ার করেছেন। তিনি পরিবার পরিজন নিয়ে উত্তরবঙ্গের রিশপে গিয়েছেন। কিন্তু চেক ইন প্লেসের জায়গায় লেখা, 'রিশপ, গোর্খাল্যান্ড, ইন্ডিয়া।'

ব্যস। এর পরেই জোজোর পোস্টের কমেন্ট থ্রেডে শুরু হয়েছে প্রতিবাদ। এক তরুণী লিখেছেন, "এই গোর্খাল্যান্ড টা ঠিক কোথায়? কবে হলো? বাংলায় গোর্খাল্যান্ড কবে হলো? এক্ষুণি ডিলিট করুন। না হলে আইনি পদক্ষেপ হবে আপনার বিরুদ্ধে। কী ভাবেন আপনারা নিজেদের? যা খুশি তাই?"

সকাল নটা নাগাদ এই ছবি পোস্ট করেছেন জোজো। দশটা পর্যন্ত সেই পোস্ট একই ভাবে রয়েছে। কমেন্ট থ্রেডের পাশাপাশি জোজোর ওই পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। এখন দেখার জোজো কিছু বলেন কি না।