Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনীর জন্মবার্ষিকীতে গুগলের ডুডল

দ্য ওয়াল ব্যুরো:‌ এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধায় স্মরণ করল গুগল। আজ, রবিবার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়র ১৬০তম জন্মবার্ষিকী। বাঙালির তথা দেশের গর্ব কাদম্বিনীকে সম্মান জানিয়েছে বিশ্বের টেক জায়েন্ট গুগল। তাঁকে গ্রাফিক্

এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনীর জন্মবার্ষিকীতে গুগলের ডুডল

শেষ আপডেট: 18 July 2021 07:48

দ্য ওয়াল ব্যুরো:‌ এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধায় স্মরণ করল গুগল। আজ, রবিবার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়র ১৬০তম জন্মবার্ষিকী। বাঙালির তথা দেশের গর্ব কাদম্বিনীকে সম্মান জানিয়েছে বিশ্বের টেক জায়েন্ট গুগল। তাঁকে গ্রাফিক্সের মাধ্যমে ‘‌ডুডলে’‌ ফুটিয়ে তুলেছে সংস্থা। ১৮৬১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন কাদম্বিনী। প্রথম নারী হিসেবে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন ১৮৮৪ সালে। ১৯ শতকের নিরিখে যা অভূতপূর্ব। পরবর্তীকালে ভারতে মহিলা চিকিৎসকদের জন্যে এক অনুপ্রেরণার রাস্তা তৈরি করেন। ১৮৯২ সালে কাদম্বিনীদেবী আমেরিকায় যান। সেখানে তিনি ডাবলিন, গ্লাসগ্লো ও এডিনবরায় প্রশিক্ষণ নেন। এরপর দেশে ফিরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। ১৯২৩ সালের ৩ অক্টোবর নিজের মৃত্যুর আগে পর্যন্ত তিনি মানুষের সেবা করেছেন। বিহারের ভাগলপুরে জন্ম কাদম্বিনীর। বাবা ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসু ছিলেন ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক। সেই সময়ের বাঙালি সমাজ কাদম্বিনীর লেখাপড়া মেনে নিতে পারেনি। বেথুন কলেজ থেকে প্রথম মহিলা হিসেবে স্নাতক হন। তারপর ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেন। ইউরোপিয়ান মেডিসিন প্রয়োগের অনুশীলন শুরু করেন ১৮৮৬ সালে। পিসতুতো দাদা মনমোহনের হাত ধরে হিন্দু মহিলা বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। পরাধীন ভারতে সফল মহিলা হওয়ার কারণে একাধিক বাধার মুখে পড়তে হয় তাঁকে। সেই বাধা পার করে নিজেকে চিকিৎসক হিসেবে সুপ্রতিষ্ঠিত করে তোলেন। জানা গেছে, কাদম্বিনীর এই ডুডলটি তৈরি করেছে বেঙ্গালুরুর বাঙালি গ্রাফিক্স শিল্পী অদ্রিজা।

```