Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যৌনাঙ্গে লুকিয়ে পাচার করছিলেন ৫১ লক্ষ টাকার সোনার বিস্কুট, বিএসএফের জালে ভারতীয় মহিলা

সোমবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দফতরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে বিএসএফ। 

যৌনাঙ্গে লুকিয়ে পাচার করছিলেন ৫১ লক্ষ টাকার সোনার বিস্কুট, বিএসএফের জালে ভারতীয় মহিলা

যৌনাঙ্গে লুকিয়ে ৫১ লক্ষ টাকার সোনার বিস্কুট পাচার

শেষ আপডেট: 21 May 2024 16:15

দ্য ওয়াল ব্যুরো,দক্ষিণ দিনাজপুর: যৌনাঙ্গে লুকিয়ে পাচার করছিলেন সোনার বিস্কুট। কিন্তু শেষরক্ষা হল না। হিলি সীমান্তের হাঁড়িপুকুরে বিএসএফের জালে ধরা পড়ে গেলেন এক ভারতীয় মহিলা পাচারকারী। বিএসএফ সূত্রের খবর, ওই এলাকারই বাসিন্দা ধৃত মহিলা। 

বিএসএফ সূত্রে জানা গেছে, ৬১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা শনিবার বিকেলে হিলির হাঁড়িপুকুর ভারত-বাংলাদেশের উন্মুক্ত সীমান্তে নজরদারি চালানোর সময় দেখতে পান ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন ওই মহিলা। সন্দেহ হওয়ায় জওয়ানরা মেটাল ডিটেক্টর দিয়ে তাঁকে পরীক্ষা করেন। তখনই দেহের মধ্যে ধাতব জিনিসের সন্ধান পান। জিজ্ঞাসাবাদে  ওই মহিলা স্বীকার করেন, যৌনাঙ্গে সোনার বিস্কুট রয়েছে। তারপর একে একে তাঁর দেহ থেকে ছ'টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ওই বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ৫১ লক্ষ ২১ হাজার ৮২৮ টাকা। সোমবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দফতরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে বিএসএফ। 

দক্ষিণ দিনাজপুর জেলার তিন দিকে ভারত বাংলাদেশ সীমান্ত থাকায় চোরা কারবারিদের স্বর্গ রাজ্যে পরিণত  হয়েছে বলে মনে করা হচ্ছে। নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের পাশাপাশি কখনও সীমান্তে উদ্ধার হচ্ছে সাপের বিষ, আবার কখনও সোনার বিস্কুট। গত ১৬ মে হাঁড়িপুকুর সীমান্তে জিন্নাত আলী মণ্ডল নামে এক যুবকের মলদ্বার থেকে এক কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল। প্রায় ৭৬ লক্ষ টাকা মুল্যের মোট ন'টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছিল। এক সপ্তাহের মধ্যেই সোমবার ওই মহিলা পাচারকারীর যৌনাঙ্গ থেকে উদ্ধার করা হল ৫১ লক্ষ টাকার সোনার বিস্কুট।

পরপর দুটি সোনা পাচারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হিলির ভারত বাংলাদেশ সীমান্তে। সোনা পাচারের চক্র কীভাবে কাজ করছে এবং চক্রে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ।


```