Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরামবাগে গুলিবিদ্ধ যুবক, বাবা ঋণের টাকা না মেটানোর মাশুল দিতে হল ছেলেকে

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বৃদ্ধ বাবা মোটা সুদে ঋণের টাকা নিয়েও মেটাননি। তাই মাশুল গুনতে হল ছেলেকে। দুষ্কৃতীদের গুলিতে আহত (Injured) হলেন তিনি। শনিবার রাতে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় গোঘাটের মথুরা গ্রামের পূর্ব অমলাপাড়ায়। আহত যুবকের নাম অর

আরামবাগে গুলিবিদ্ধ যুবক, বাবা ঋণের টাকা না মেটানোর মাশুল দিতে হল ছেলেকে

শেষ আপডেট: 27 August 2023 11:10

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বৃদ্ধ বাবা মোটা সুদে ঋণের টাকা নিয়েও মেটাননি। তাই মাশুল গুনতে হল ছেলেকে। দুষ্কৃতীদের গুলিতে আহত (Injured) হলেন তিনি। শনিবার রাতে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় গোঘাটের মথুরা গ্রামের পূর্ব অমলাপাড়ায়। আহত যুবকের নাম অর্জুন রায়। গুলিবিদ্ধ (Goghat Shootout) অবস্থায় ওই যুবক এখন আরামবাগ হাসপাতালে ভর্তি। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোঘাটের (Goghat Shootout)মথুরা গ্রামের বাসিন্দা ফটিক রায় ৭০ হাজার টাকা কয়েকজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। সেই টাকা মেটাতে পারছিলেন না। তাই দিনরাত পাওনাদারদের হুমকি পাচ্ছিলেন। শনিবার রাতে একটি বাইকে চড়ে তিনজন মথুরা গ্রামের ফটিক রায়ের বাড়িতে টাকা চাইতে যায়।

ফটিক সেদিনও তাদের দাবি মতো টাকা মেটাতে পারেননি। তাই ওই তিনজন বাড়ির ভেতর ঢুকে ভাঙচুর চালাতে থাকে। বৃদ্ধ ফটিকবাবুকে মারধর করে। ওই সময় স্বামীকে বাঁচাতে ছুটে যান বৃদ্ধের স্ত্রী। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। মাকে ওইভাবে মার খেতে দেখে বাঁচাতে যায় ফটিকবাবুর ছেলে অর্জুন। তাঁর সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে ওই তিনজনের। ওই তিনজনের সঙ্গে থাকা বন্দুক নিয়ে টানা হ্যাঁচরা শুরু হয়। সেই সময় আচমকাই একটি বন্দুক থেকে গুলি ছিটকে বেরয়। সেই গুলি গিয়ে লাগে অর্জুনের বাঁ হাতের কব্জিতে।

গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান প্রতিবেশীরা। স্থানীয়দের আসতে দেখে ওই তিনজন এলাকা ছেড়ে চম্পট দেয়। যদিও স্থানীয়রা ধাওয়া করে একজনকে ধরে ফেলে। তাদের বাইকটিকেও আটক করে। এর পরে থানায় খবর দেন বাসিন্দারা। পুলিশ এলে আটক ওই দুষ্কৃতী ও বাইক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রক্তাক্ত অর্জুনকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন,ফটিক রায় টাকা ধার নিয়েছিল কয়েক মাস আগে। ঋণ শোধ করছিলেন না। এর আগেও কয়েকবার ওর বাড়িতে গিয়েছিলেন পাওনাদাররা। শনিবার তিনজন পাওনাদার বাইক নিয়ে ফটিবাবুর বাড়িতে যায়। টাকা ফেরত চাইলে তা দিতে রাজি না হওয়ায় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। তখনই ওই তিনজনের মধ্যে একজন তার কাছে থাকা বন্দুক বের করে চালিয়ে দেয়। সেই গুলি ফটিকের ছেলের বাঁ হাতে লাগে।

এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণের তদন্তে সিআইডি! মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌঁছে গেল বিশেষ টিম


```