Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিদি এবার দেবী, কুমোরটুলিতে তৈরি হচ্ছে মমতার মুখ বসানো দুর্গা

দ্য ওয়াল : বাগুইআটির একটি ক্লাবের মণ্ডপে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamta Banerjee) মুখ বসানো দুর্গা প্রতিমা শোভা পাবে। কুমোরটুলিতে মৃৎশিল্পী মিন্টু পালের স্টুডিওতে তৈরি হচ্ছে সেই প্রতিমা। মুখ্যমন্ত্রীর মুখ বসানো সেই দুর্গা প্রতিমার দশ

দিদি এবার দেবী, কুমোরটুলিতে তৈরি হচ্ছে মমতার মুখ বসানো দুর্গা

শেষ আপডেট: 2 September 2021 16:57

দ্য ওয়াল : বাগুইআটির একটি ক্লাবের মণ্ডপে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamta Banerjee) মুখ বসানো দুর্গা প্রতিমা শোভা পাবে। কুমোরটুলিতে মৃৎশিল্পী মিন্টু পালের স্টুডিওতে তৈরি হচ্ছে সেই প্রতিমা। মুখ্যমন্ত্রীর মুখ বসানো সেই দুর্গা প্রতিমার দশ হাতে শোভা পাবে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো তাঁরই সরকারের নেওয়া দশটি সামাজিক প্রকল্প। ক্লাবের সভাপতি ইন্দ্রনাথ বাগুই বৃহস্পতিবার রাতে বলেন, ক্লাবের পুজো কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত করেছে, মা দুর্গা রূপে প্রতিমায় শোভা পাবে মমতা বন্দ্যোপাধায়ের মুখ। তাঁর বক্তব্য, মা দুর্গার কাছে আমরা সন্তানেরা সুখ-সাচ্ছন্দ্য প্রত্যাশা করি। দুঃখ, দুর্দশা দূর করার প্রার্থনা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমন দশটি সামাজিক প্রকল্প চালু করেছে যা থেকে সমাজের সব অংশের মানুষ উপকৃত হয়েছেন। বিশেষ করে গরিব মানুষ। এই সিদ্ধান্তের ফলে পুজোয় রাজনীতি টেনে আনা হল কি না, সে প্রশ্নের জবাবে ইন্দনাথবাবু বলেন, আমাদের তা মনে হয়নি। কারণ, আমরা মুখ্যমন্ত্রী অর্থাৎ সরকার প্রধানের মুখের আদলে প্রতিমা গড়ছি। সরকার কোনও দলের নয়। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা দল নির্বিশেষে সকলে পাচ্ছেন। সেই সরকারের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যিনি দেবী দুর্গার মতোই আর্তের পাশে আছেন। তাই এর মধ্যে রাজনীতি খোঁজা অনর্থক। নজরুল পার্ক উন্নয়ন সমিতি নামে বাগুইআটির ওই ক্লাবটির পুজো এবার ৩৮তম পুজো। ক্লাব সভাপতি জানিয়েছেন, বিধি মেনে পুজোর জন্য একটি ছোট দুর্গা প্রতিমা মণ্ডপে থাকবে।

```