Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভক্তের দুয়ারে ভগবান, রাস শেষে নগরকীর্তন শান্তিপুরে

দ্য ওয়াল ব্যুরো: রাসের কুঞ্জভঙ্গের পরেই ভক্তদের আমন্ত্রণে তাঁদের বাড়ির দুয়ারে উপস্থিত হন বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির শ্যামসুন্দর। গঙ্গা জলে দুয়ার শুদ্ধ করে, ধুপ ধুনো, ফুল, মিষ্টি দিয়ে তাঁর প্রতি ভক্তি প্রকাশ করার রীতি বহুদিনের। ভক্তরা ব

ভক্তের দুয়ারে ভগবান, রাস শেষে নগরকীর্তন শান্তিপুরে

শেষ আপডেট: 24 November 2021 03:02

দ্য ওয়াল ব্যুরো: রাসের কুঞ্জভঙ্গের পরেই ভক্তদের আমন্ত্রণে তাঁদের বাড়ির দুয়ারে উপস্থিত হন বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির শ্যামসুন্দর। গঙ্গা জলে দুয়ার শুদ্ধ করে, ধুপ ধুনো, ফুল, মিষ্টি দিয়ে তাঁর প্রতি ভক্তি প্রকাশ করার রীতি বহুদিনের। ভক্তরা বিশ্বাস করেন, এদিন বাড়িতে ঈশ্বরের পদধূলি পড়লে গৃহস্থের মঙ্গল সাধন হয়। বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির সেবাইত প্রশান্ত গোস্বামী জানান, এই বাড়ির রাধা রমন জিউয়ের মূর্তি কাঁধে করে গোটা এলাকা ঘোরানো হয়। সঙ্গে চলে নাম সংকীর্তন। এদিন সেই ছবিই ধরা পড়ল শান্তিপুরের পথে। এই বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িরই যুবরাজ বর্তমান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। চিরাচরিতভাবে এবছরেও তাঁকে খালি পায়ে নগর কীর্তনের সময় এলাকা পরিক্রমা করতে দেখা গিয়েছে। রাস শেষে শ্যামসুন্দরের দৃষ্টিতে শুদ্ধ হয়ে ওঠে ভক্তদের মন। ভগবানকে ভক্তি ভরে প্রনাম জানান গৃহস্থরা। কীর্তন সহযোগে রাধা রমন জিউকে তারপর আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বিগ্রহ বাড়ির গর্ভগৃহে।

```