Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গো ব্যাক শুনে চটলেন মন্ত্রী, বললেন 'আর‌ও মারা উচিত ছিল'

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: দলের কেন্দ্রীয় কর্মসমিতির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্ত্তীর উপস্থিতিতেই বাঁকুড়ার দুর্লভপুরে কর্মসূচিতে এসে 'গো ব্যাক' স্লোগান (Go Back Slogan) শুনতে হল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে(Subhas Sarkar)

গো ব্যাক শুনে চটলেন মন্ত্রী, বললেন 'আর‌ও মারা উচিত ছিল'

শেষ আপডেট: 24 November 2022 12:23

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: দলের কেন্দ্রীয় কর্মসমিতির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্ত্তীর উপস্থিতিতেই বাঁকুড়ার দুর্লভপুরে কর্মসূচিতে এসে 'গো ব্যাক' স্লোগান (Go Back Slogan) শুনতে হল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে(Subhas Sarkar)।

বৃহস্পতিবার দুপুরে ভিতরে তখন বৈঠক চলছে। মিঠুন চক্রবর্তী ছাড়াও সেখানে উপস্থিত বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষবাবু। আচমকাই সেখানে এক ব্যক্তি বিজেপির পতাকা কাঁধে নিয়েই 'গো ব্যাক সুভাষ সরকার' স্লোগান দিতে থাকেন। দীপক চক্রবর্তী নামে ওই ব্যক্তির দাবি, তিনি নিজেও একজন বিজেপি কর্মী। তাঁর দাবি, সাংসদ হয়েও সুভাষ সরকার এলাকার জন্য কোনও কাজ করেননি।

বাড়ি ভাড়া করে বোমা মজুত! কাউগাছিতে চাঞ্চল্য

এই ঘটনার পর উপস্থিত বিজেপি কর্মীরা ওই যুবককের দিকে ধেয়ে যায়। তাঁকে ব্যপক মারধর করা হয় বলে অভিযোগ। তার হাতে থাকা পতাকা কেড়ে নিয়ে সেই লাঠি দিয়ে মারার ছবি ধরা পড়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়। পরে সুভাষবাবু অভিযোগ করেন, তৃণমূল নেশা করার পয়সা দিয়ে ওকে পাঠিয়েছে। তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে, শিক্ষা মন্ত্রকটাই জেলে, তাই এসব করছে। মারধরের বিষয়টিকে সমর্থন করে তিনি বলেন, “আরও মারা উচিৎ ছিল। মেরে থানায় ঢোকানো উচিৎ ছিল।”

এদিন দুর্লভপুরে দলীয় সভার পর মেজিয়ায় জনসভা করেন মিঠুন চক্রবর্তী।


```