Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতের ভোরে ঝোপে পড়ে সদ্যোজাত শিশুকন্যা! আগলে রাখল সারমেয়

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শীতের ভোরে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকল শিশুকন্যা(Girl Child Rescued)। তাকে আগলে রাখল একটি সারমেয়। এমনই ঘটনা ঘটেছে বসিরহাট (Basirhat) পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড় কালিবাড়ি পাড়ায়। প্রত্যক্ষদর্শী সুপর্ণা বিশ

শীতের ভোরে ঝোপে পড়ে সদ্যোজাত শিশুকন্যা! আগলে রাখল সারমেয়

শেষ আপডেট: 15 November 2022 09:19

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শীতের ভোরে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকল শিশুকন্যা(Girl Child Rescued)। তাকে আগলে রাখল একটি সারমেয়। এমনই ঘটনা ঘটেছে বসিরহাট (Basirhat) পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড় কালিবাড়ি পাড়ায়।

প্রত্যক্ষদর্শী সুপর্ণা বিশ্বাস জানিয়েছেন, প্রতিদিনই সকালে বাড়ির সামনের বাগান থেকে পুজোর ফুল তুলতে যান। এদিনও তিনি ফুল তুলতে গিয়েছিলেন। সেই সময় এক সদ্যোজাতকে কোলে নিয়ে পাড়ার এক কিশোরী তাঁর কাছে আসে। ওই কিশোরী তাঁকে জানায়, স্কুলে যাওয়ার পথে পাড়ার একটি ঝোপ থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল সে। খোঁজাখুঁজি করতেই ঝোপের আড়ালে ওই শিশুকন্যাকে পরিত্যক্ত অবস্থায় খুঁজে পায়। নবজাতকের পাশেই বসে পাহারা দিচ্ছিল একটি কুকুর।

শিশুর কান্না শুনে ছুটে গিয়ে মায়ের রক্তাক্ত দেহ উদ্ধার করল প্রতিবেশীরা, নিউ জলপাইগুড়িতে চাঞ্চল্য

ঘটনাটি চাউর হতেই কালিবাড়ি পাড়া এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয়দের দাবি, এই ঘটনা এলাকায় প্রথম। তাঁরা বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। পুলিশ ওই শিশুকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাগিয়েছে, সম্ভবত ওই শিশুর জন্ম মঙ্গলবার ভোররাতেই হয়েছে। কেউ বা কারা কৌশলে ওই ঝোপের আড়ালে ফেলে দিয়েগিয়েছে।

বসিরহাট হাসপাতালের সদ্যোজাত বিভাগের চিকিৎসকদের দাবি, শিশুটির চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে। তাকে পর্যবেক্ষণের রাখা হয়েছে।

কালিবাড়ি এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই কাজ কোনও মহিলার। পুলিশ তদন্ত করে আসল দোষীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক।


```