Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়ম মেনে আবর্জনা ফেলতেই উপহার মিলল আদা! পুরসভার অভিনব প্রচার বর্ধমানে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পুরসভার গাড়িতে নিয়ম মেনে ময়লা ফেলতেই বিনে পয়সায় মিলল আদা। বুধবার সকাল সকাল এমন অভিজ্ঞতায় রীতিমতো খুশি বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বাজারে অগ্নিমূল্য আদা। রান্নার অন্যতম এই অনুষঙ্গ কিনতে হি

নিয়ম মেনে আবর্জনা ফেলতেই উপহার মিলল আদা! পুরসভার অভিনব প্রচার বর্ধমানে

শেষ আপডেট: 31 May 2023 13:50

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পুরসভার গাড়িতে নিয়ম মেনে ময়লা ফেলতেই বিনে পয়সায় মিলল আদা। বুধবার সকাল সকাল এমন অভিজ্ঞতায় রীতিমতো খুশি বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

বাজারে অগ্নিমূল্য আদা। রান্নার অন্যতম এই অনুষঙ্গ কিনতে হিমশিম গৃহস্থ। ঠিক সেই সময়ে আবর্জনা সঠিকভাবে ভাগ করে ময়লার গাড়িতে ফেলুন আর পরিবর্তে আদা নিন। বুধবার সাতসকালে এমন প্রস্তাব নিয়ে গৃহস্থের বাড়ি বাড়ি হাজির হয়েছিলেন বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুমিতকুমার শর্মা। তাঁর শর্ত একটাই। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদা ভাবে পুরসভার দেওয়া বালতিতে ভাগ করে ফেলতে হবে। সকাল সকাল এমন প্রস্তাব পেয়ে খুশিই হলেন শহরের গৃহস্থরা।

বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডে চলছে ওয়েস্ট ম্যানেজমেন্টের পাইলট প্রজেক্ট। তারই অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয় বুধবার। কাউন্সিলর সুমিতকুমার শর্মা জানান, বাড়ির আবর্জনা যত্রতত্র না ফেলে পুরসভার নির্দিষ্ট গাড়িতেই ফেলার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এই অভিনব কর্মসূচি নেওয়া হয়। তিনি বলেন, “মোট ৪০ টি বাড়িতে বুধবার ৩০০ গ্রাম করে আদা উপহার দেওয়া হল। ভবিষ্যতেও এই ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনায় নানা পদক্ষেপ করা হবে।”

সকাল সকাল আবর্জনার ফেলতে গিয়ে আদা উপহারে পেয়ে খুশি এলাকার হরপ্রীত সিং, সৌমিক দে’রা। তারা বলেন, “আকাশছোঁয়া বাজারদর। সামান্য হলেও উপহার হিসেবে এই আদা পেয়ে হেঁশেলের বোঝা খানিকটা হলেও তো লাঘব হল।”

শুভেন্দুর নাম লেখা সুদীপ্ত সেনের চিঠি: কুণালের মামলায় সিবিআইকে পাঠাতে বলল আদালত


```