Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ghola Firearms: পুলিশের জালে ঘোলার কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র

দ্য ওয়াল ব্যুরো: তাঁর খোঁজ চলছিল বেশ অনেকদিন ধরেই। কিন্তু, কিছুতেই তাঁকে পাকড়াও করতে পারেনি পুলিশ। তবে, শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল ঘোলার কুখ্যাত এক দুষ্কৃতী। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড কার্তুজ (Ghola Firearms)।

Ghola Firearms: পুলিশের জালে ঘোলার কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র

শেষ আপডেট: 2 April 2022 06:57

দ্য ওয়াল ব্যুরো: তাঁর খোঁজ চলছিল বেশ অনেকদিন ধরেই। কিন্তু, কিছুতেই তাঁকে পাকড়াও করতে পারেনি পুলিশ। তবে, শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল ঘোলার কুখ্যাত এক দুষ্কৃতী। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড কার্তুজ (Ghola Firearms)।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে গোপন খবর পায় ঘোলা থানার পুলিশ। খবর আসে বুদ্ধদেব ভক্ত নামে ওই দুষ্কৃতী অপূর্ব নগর স্কুল মাঠ এলাকার নিজের বাড়িতে আছে। যেমন খবর পাওয়া তেমনি কাজ।

অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত ওই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। যে চারটি আগ্নেয়াস্ত্র মিলেছে তার কাছ থেকে তারমধ্যে আছে, ২টি ওয়ান শটার পাইপ গান, ২ টি সেভেন এম এম পিস্তল। এছাড়াও ৪ রাউন্ড থ্রি নট থ্রি কার্তুজ ও ২০ রাউন্ড সেভেন এম এম কার্তুজ।

ওই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল? কে তাকে আগ্নেয়াস্ত্র সরবারহ করেছে? কেনই বা মজুদ করে রেখেছিল? সব কিছুই জেরার মুখে জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, ধৃতের নামে ঘোলা থানাতেই আগে থেকে অস্ত্র আইন ও মাদক দ্রব্যের চালান সহ একাধিক মামলা রুজু ছিল।

বগটুইয়ের অভিযুক্তদের সাইকো অ্যানালিসিস করবে সিবিআই, তদন্তে নয়া মাত্রা এজেন্সির


```