Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬০ বছর বয়স হলেই জেনারেল ক্যাটেগরিরাও বার্ধক্য ভাতা পাবেন, ঘোষণা নবান্নর

দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে জেনারেল ক্যাটাগরিভুক্ত পুরুষ ও মহিলা সবার জন্য বার্ধক্য ভাতা চালু করছে পশ্চিমবঙ্গ সরকার (General categories old age allowance)। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) এক সাংবাদিক সম্মেলন করে সেকথা জানালেন রাজ্যের মুখ্যসচি

৬০ বছর বয়স হলেই জেনারেল ক্যাটেগরিরাও বার্ধক্য ভাতা পাবেন, ঘোষণা নবান্নর

শেষ আপডেট: 1 September 2023 04:56

দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে জেনারেল ক্যাটাগরিভুক্ত পুরুষ ও মহিলা সবার জন্য বার্ধক্য ভাতা চালু করছে পশ্চিমবঙ্গ সরকার (General categories old age allowance)। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) এক সাংবাদিক সম্মেলন করে সেকথা জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

তবে জেনারেল ক্যাটাগরির মধ্যে থাকা কেউ যদি সরকারের অন্য কোনও প্রকল্প থেকে পেনশন পান, তাহলে তাঁদের ক্ষেত্রে এই পেনশন দেওয়া হবে না। যেমন কোনও সরকারি কর্মচারী পেনশন পাচ্ছেন, এমন কেউ এই ভাতা পাবেন না। আবার জেনারেল ক্যাটেগরিতে আছেন, কিন্তু কোনো মহিলা যদি বিধবা ভাতা পান, তাহলে তিনিও বাদ যাবেন। তবে খুব শীঘ্রই এই নিয়ে নবান্ন একটা গাইডলাইন বের করবে বলে খবর।

উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হচ্ছে ৭ম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প (duare sarkar)। ৬০ বছর বয়স হয়েছে এমন জেনারেল ক্যাটেগরির বৃদ্ধ-বৃদ্ধারা বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। প্রতিবারের মতোই এবারেও বুথ স্তরে স্থায়ী এবং ভ্রাম্যমান দুই ধরনের শিবিরের আয়োজন করছে সরকার। রাজ্যে জুড়ে ইতিমধ্যেই পূর্বনির্ধারিত এক লক্ষ শিবিরে আবেদনপত্র গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। (General categories old age allowance)

সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে। এটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে আবেদনপত্র জমা নেওয়া হবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্বে পরিষেবা প্রদানের শিবির চলবে ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

শুধু বার্ধক্য ভাতাই নয়, এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিনটি নতুন প্রকল্প আনা হয়েছে। সেগুলি হল, শ্রম বিভাগের অধীনে পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ করা হবে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগের অধীনে উদ্যম পোর্টালে নাম নথিভুক্ত করা হবে। এছাড়া হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের তালিকাভুক্তিকরণ করা হবে।

সেপ্টেম্বরে ফের দুয়ারে সরকার ক্যাম্প, ঘোষণা করল নবান্ন


```