Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপনাকে ভোট দেওয়াই উচিত হয়নি! কটাক্ষ শুনে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেজাজ হারালেন গৌতম দেব

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: জন সংযোগের লক্ষ্যে শিলিগুড়ি পুরনিগমে ‘টক টু মেয়র’ (Talk to Mayor) অনুষ্ঠান চালু করেছেন মেয়র গৌতম দেব (Gautam Dev)। ফি-শনিবারই এই অনুষ্ঠানে সরাসরি জনতার সঙ্গে কথা বলেন তিনি। ২২ জুলাইও নির্ধারিত সময়েই শুরু হয

আপনাকে ভোট দেওয়াই উচিত হয়নি! কটাক্ষ শুনে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেজাজ হারালেন গৌতম দেব

শেষ আপডেট: 22 July 2023 15:22

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: জন সংযোগের লক্ষ্যে শিলিগুড়ি পুরনিগমে ‘টক টু মেয়র’ (Talk to Mayor) অনুষ্ঠান চালু করেছেন মেয়র গৌতম দেব (Gautam Dev)। ফি-শনিবারই এই অনুষ্ঠানে সরাসরি জনতার সঙ্গে কথা বলেন তিনি। ২২ জুলাইও নির্ধারিত সময়েই শুরু হয় অনুষ্ঠান। বাসিন্দাদের সঙ্গে নানান কথাবার্তা, শলা পরামর্শর মধ্যে দিয়ে এগোচ্ছিল সেই অনুষ্ঠান। আচমকাই তাল কাটল এক ‘বেয়াড়া’ নাগরিকের কটাক্ষে!

শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর আর্য ‘টক টু মেয়র’ (Talk to Mayor) অনুষ্ঠানে সরাসরি মেয়রের উদ্দেশে বলে বসেন, ‘আপনাকে ভোট দেওয়াই উচিত হয়নি!’ প্রত্যক্ষদর্শীদের কথায়, এমন কথা শুনে দৃশ্যতই অস্বস্তিতে পড়তে হয় মেয়রকে। এরপরই কার্যত মেজাজ হারিয়ে ফেলেন গৌতম দেব। সমীরের উদ্দেশে তিনি বলেন, “স্থানীয় সাংসদ, বিধায়ক কী করছেন? তাঁদেরকে জানাননি কেন?” বস্তুত, সংশ্লিষ্ট এলাকাটির কাউন্সিলর তৃণমূলের হলেও বিধায়ক ও সাংসদ বিজেপির।

ঠিক কি হয়েছিল এদিন? জানা গেছে, আর পাঁচদিনের মতো এদিনও ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে সরাসরি বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন মেয়র গৌতম দেব (Gautam Dev) । অনুষ্ঠানের মাঝপথে সমীর আর্য নামে ওই ব্যক্তি অভিযোগ করেন, তাঁদের ৪০ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট অত্যন্ত খারাপ। বছরের পর বছর ধরে পানীয় জলের সমস্যাও রয়েছে। সকলকে জানিয়েও সমস্যারা সুরাহা হয়নি।

এই সময়ই মেয়র আশ্বাস দেওয়ার চেষ্টা করেন। তখনই সমীর মেয়রকে সরাসরি কটাক্ষ করে বলেন, ‘আপনি মেয়র হবেন বলেই ভোট দিয়েছিলাম। কিন্তু তারপরেও ওয়ার্ডে কোনও কাজ হচ্ছে না। এখন মনে হচ্ছে আপনাকে ভোট দেওয়াই উচিত হয়নি!’

এরপরই রেগে যান গৌতম দেব। তিনি নাম না করে বিজেপির জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পরে সমীর জানান, তাঁদের এলাকার তৃণমূল কাউন্সিলর মুন্না প্রসাদ কোনও কাজ করেন না। সেটাই মেয়রকে বলতে চেয়েছিলেন তিনি।

নূরের স্ত্রীর দাবি, ওটা লাইটার! পুলিশ বলছে, নাইন এমএম পিস্তল


```