Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Galsi Violence: গলসিতে খুনের বদলা বাড়িতে আগুন, গেল সিআইডি, গ্রেফতার ৩৯

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের বগটুইয়ে তৃণমূল নেতা ভাদু শেখের খুনের পাল্টা একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। তাতে মৃত্যু হয়েছে ন'জনের। পূর্ব বর্ধমানের গলসিতে এত মৃত্যু না হলেও কার্যত একই কায়দায় খুনে বদলা নিতে বাড়ি, গাড়িতে আগুন

Galsi Violence: গলসিতে খুনের বদলা বাড়িতে আগুন, গেল সিআইডি, গ্রেফতার ৩৯

শেষ আপডেট: 5 April 2022 17:33

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের বগটুইয়ে তৃণমূল নেতা ভাদু শেখের খুনের পাল্টা একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। তাতে মৃত্যু হয়েছে ন'জনের। পূর্ব বর্ধমানের গলসিতে এত মৃত্যু না হলেও কার্যত একই কায়দায় খুনে বদলা নিতে বাড়ি, গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় তদন্ত করতে পৌঁছল সিআইডি টিম।

রবিবার রাতে পূর্ব বর্ধমানের গলসির সন্তোষপুর গ্রামে যে হিংসার (Galsi Violence) ঘটনা ঘটেছিল তার তদন্তে মঙ্গলবার গ্রামে গেল সিআইডি ও ফরেনসিক দল। একইসঙ্গে ওই ঘটনায় গ্রামেরই মোট ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে মাছ ব্যবসায়ী উৎপল ঘোষের দেহ উদ্ধার হয় তাঁর বাড়ির কাছে একটি পুকুরের ধার থেকে। যে সময়ে উৎপলের দেহ উদ্ধার হয়েছিল সেই সময়ে তাঁর মাথায় কুড়ুল গাঁথা ছিল। রক্তাক্ত উৎপলকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

তারপরেই গ্রামবাসীদের রোষ আছড়ে পড়ে উৎপলের প্রতিবেশী মনোজ ঘোষের বাড়িতে। খড়ের পালুই, একটি মোটর সাইকেল, একটি চার চাকা গাড়ি ও কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাইকে এসে বোমা ছুড়ে পালাল দুষ্কৃতীরা, ইছাপুরে তৃণমূল নেতার বাড়ির সামনে হুলস্থূল

কে মনোজ ঘোষ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মনোজও পেশায় মাছ ব্যবসায়ী। পুকুর লিজ নিয়ে মাছের ব্যবসা করেন। উৎপলের পরিবার সূত্রে জানা গিয়েছে, মনোজের সঙ্গে তাঁর ব্যবসায়িক শত্রুতা ছিল। শুধু তাই নয়। কয়েক দিন আগে স্ত্রীকে উত্যক্ত করার অভিযোগ নিয়ে মনোজের বিরুদ্ধে থানায় গিয়েছিলেন উৎপল। জানা গিয়েছে, রবিবার সন্ধে নাগাদ যখন এই ঘটনা ঘটে তখন বাড়িতে নিজের সন্তানকে পড়াচ্ছিলেন উৎপল। বাইরে ডেকে এনে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।

রাতেই ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। পরের দিন সোমবার গ্রেফতার করা হয় অভিযুক্ত মনোজকে। এদিন আরও ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে আগুন ধরানোর ঘটনায়। ওই ঘটনার পর থেকেই এলাকার পরিস্থিতি থমথমে। গলসির সন্তোষপুর গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট।


```