Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১১টি কবিতা উৎসবের আয়োজন করেছে 'গদ্যপদ্যপ্রবন্ধ', ৩ ভাষার কবিরা পুরস্কার পাবেন

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় সাহিত্য চর্চার অভ্যাস বহু পুরনো। যদিও নিন্দকেরা অনেকে বলেন যে ইদানিং নাকি বাংলায় কবির সংখ্যা কমে যাচ্ছে, অথবা সাহিত্য হারাচ্ছে তার গভীরতা, তবে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য রয়েছে 'গদ্যপদ্যপ্রবন্ধ'। একাধিক কবিতা

১১টি কবিতা উৎসবের আয়োজন করেছে 'গদ্যপদ্যপ্রবন্ধ', ৩ ভাষার কবিরা পুরস্কার পাবেন

শেষ আপডেট: 30 August 2023 15:04

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় সাহিত্য চর্চার অভ্যাস বহু পুরনো। যদিও নিন্দকেরা অনেকে বলেন যে ইদানিং নাকি বাংলায় কবির সংখ্যা কমে যাচ্ছে, অথবা সাহিত্য হারাচ্ছে তার গভীরতা, তবে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য রয়েছে 'গদ্যপদ্যপ্রবন্ধ'। একাধিক কবিতা উৎসবের (poetry festival) আয়োজন করেছে এই সংস্থা। এই উৎসবে শুধু বাংলা কবিতাই নয়, অন্যান্য বিভিন্ন ভাষার কবিতাও আরও বেশি পাঠকদের কাছে পৌঁছে দিতেই তাঁদের এই উদ্যোগ। পাশাপাশি, এই উৎসবগুলিতে একাধিক কবিদের সম্মান জ্ঞাপনও করা হচ্ছে 'গদ্যপদ্যপ্রবন্ধ'র তরফে।

২০২১ সাল থেকে নিয়মিত অনলাইন পত্রিকা ও বাংলা সাহিত্যের একটি সমৃদ্ধ মুদ্রিত সংকলন হিসেবে অংশুমান করের সম্পাদনায় প্রকাশ পাচ্ছে "গভীর নির্জন পথের গদ্যপদ্যপ্রবন্ধ" (gadyapadyaprabandha organized poetry festival)।

প্রকাশক সপ্তর্ষি। বিগত দু-বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক কবিতা উৎসবের আয়োজন করেছে 'গদ্যপদ্যপ্রবন্ধ'। চলতি বছরেও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে ১১টি কবিতা উৎসব আয়োজিত হয়েছে। বিপুল সাড়া মিলেছে এই কবিতা উৎসবগুলিতে।

এই উৎসবগুলির সমাপ্তি উৎসবটি আয়োজিত হতে চলেছে ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর কলকাতার রোটারি সদনে। এই অনুষ্ঠানের সহযোগিতায় থাকবেন রোটারি ক্লাব ক্যালকাটা ও ঘনাদা ক্লাব। বহুভাষিক এই কবিতা উৎসবের উদ্বোধন করবেন ইংরেজি ভাষার বিশিষ্ট কবি অশ্বিনী কুমার। কবিতা পড়বেন বাংলা, ইংরেজি, হিন্দি, ওড়িয়া, অসমিয়া সহ বিভিন্ন ভারতীয় ভাষার ১৩০ জন কবি।

এবার এই উৎসবের প্রধান আকর্ষণ গদ্যপদ্যপ্রবন্ধ সম্মান অর্পণ। এই সম্মান অর্পণ করা হচ্ছে ভিন্ন ভাষার তিন কবিকে। যে কবিরা এই পুরস্কার পাবেন তাঁরা হলেন তুষার ধবল, সর্বজিৎ গার্চা ও সনেট মণ্ডল। এই উৎসবে থাকছে এআই ও বাংলা কবিতা নিয়ে একটি আলোচনা সভা এবং 'সম্পাদনা কবিতার ক্ষতি করে' এই বিষয়ক একটি বিতর্ক সভা। উৎসবটির উদ্বোধন হবে ১ সেপ্টেম্বর।

আমি ক্ষণজন্মা! বহু মেয়ে আমায় বিয়ে করার জন্য পাগল ছিল, আমার ছবি নিয়ে ঘুমোতেও যেত: জয় ব্যানার্জী


```