Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Fuchka: বসিরহাটের মেলায় ফুচকা খেয়ে ডায়রিয়া আক্রান্ত ২০০ জনেরও বেশি! গ্রামে পৌঁছল মেডিকেল টিম

দ্য ওয়াল ব্যুরো: মেলায় ঘুরে আনন্দ করে ফুচকা (Fuchka) খেয়েছিলেন বহু মানুষ। কে জানত, তা খেয়েই পেটের এমন অবস্থা (diarrhea) হবে! গতকাল, বৃহস্পতিবার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুর গ্রামের এই ঘটনায় সক্রিয় হয়ে

Fuchka: বসিরহাটের মেলায় ফুচকা খেয়ে ডায়রিয়া আক্রান্ত ২০০ জনেরও বেশি! গ্রামে পৌঁছল মেডিকেল টিম

শেষ আপডেট: 18 March 2022 03:53

দ্য ওয়াল ব্যুরো: মেলায় ঘুরে আনন্দ করে ফুচকা (Fuchka) খেয়েছিলেন বহু মানুষ। কে জানত, তা খেয়েই পেটের এমন অবস্থা (diarrhea) হবে! গতকাল, বৃহস্পতিবার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুর গ্রামের এই ঘটনায় সক্রিয় হয়েছে মেডিক্যাল টিম।

একটি ধর্মীয় মেলা অনুষ্ঠিত হচ্ছিল গ্রামে। সেখানেই ফুচকার আসর বসেছিল। বাগজোলা, জঙ্গলপুর, রুদ্রপুর-সহ বেশ কয়েকটি গ্রাম থেকে বহু মানুষ এসেছিলেন, তাঁরা ভিড় করে ফুচকা (Fuchka) খেয়েছেন। তার পরেই শিশু, মহিলা, পুরুষ মিলিয়ে ২০০ জনেরও বেশি মানুষ ডায়রিয়া (diarrhea) আক্রান্ত হয়েছেন!

জানা গেছে, প্রথমে বমি, মাথার যন্ত্রণা, জ্বর নিয়ে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থদের। শারীরিক অবনতি হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। বাকিদের জন্য গ্রামে পাঠানো হয়েছে মেডিকেল টিম, চিকিৎসা চলছে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে মেলায় আসা গ্রামবাসীরা (diarrhea)।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ফুচকার (Fuchka) জল থেকে বিষক্রিয়া হয়ে আক্রান্ত হয়েছেন সকলে। কিন্তু ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন তাঁরা। চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবেন সকলেই।

ইতিমধ্যেই বাদুড়িয়ার বিডিও এই ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন। গ্রামে মেডিকেল টিমেরও ব্যবস্থা করেছেন তিনিই।

১০ লক্ষেরও বেশি শিশু অপুষ্টির শিকার মধ্যপ্রদেশে! ৬ লক্ষ শিশুর অবস্থা আশঙ্কাজনক


```