Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্টির অনেক অফিসে সন্ধ্যাবাতি দেওয়ার লোক পর্যন্ত নেই, উদ্বেগ বিজেপির বৈঠকে

দ্য ওয়াল ব্যুরো : নির্বাচনী বিপর্যয়ের ধাক্কা এখনও বিজেপির নেতা-কর্মীদের বড় অংশ কাটিয়ে উঠতে পারেনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে দলের বিভিন্ন কমিটির বৈঠকে কোরাম পর্যন্ত হচ্ছে না। ফলে প্রস্তার, সিদ্ধান্ত পাশ করানো যাচ্ছে না। সোমবার কলক

পার্টির অনেক অফিসে সন্ধ্যাবাতি দেওয়ার  লোক পর্যন্ত নেই, উদ্বেগ বিজেপির বৈঠকে

শেষ আপডেট: 23 August 2021 17:23

দ্য ওয়াল ব্যুরো : নির্বাচনী বিপর্যয়ের ধাক্কা এখনও বিজেপির নেতা-কর্মীদের বড় অংশ কাটিয়ে উঠতে পারেনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে দলের বিভিন্ন কমিটির বৈঠকে কোরাম পর্যন্ত হচ্ছে না। ফলে প্রস্তার, সিদ্ধান্ত পাশ করানো যাচ্ছে না। সোমবার কলকাতার হেস্টিংস দপ্তরে দলের দক্ষিণবঙ্গের জেলাগুলির সাংগঠনিক বৈঠকে এই চিত্র তুলে ধরেন নেতারা। জেলা নেতাদের এমন বক্তব্যের জবাবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৈঠকে খানিক হুঁশিয়ারির সুরে বলেন, দল সরকার গড়তে পারেনি ঠিকই। কিন্তু শক্তিবৃদ্ধি হয়েছে অনেক। তারপরও যারা মানসিক বল পাচ্ছেন না, তারা চাইলে নেতৃত্ব, কমিটি থেকে সরে দাঁড়াতে পারেন। দল নতুনদের দায়িত্ব দিতে চায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সাংগঠনিক পরিবর্তন আসন্ন। এদিন কলকাতা এবং লাগোয়া এলাকার সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিধানসভা নির্বাচনে এই এলাকায় একটি আসনও জিততে পারেনি বিজেপি। তা নিয়ে দলের মধ্যে নানা প্রশ্ন আছে। কিন্তু এই মুহূর্তে দলের কাছে গুরুত্বপূর্ণ হল পার্টিকে আন্দোললে নামানো। দেখা যাচ্ছে দলের কর্মসূচিতে লোক হচ্ছে না। বৈঠক শেষে এক নেতা বলেন, কলকাতার আশপাশে বেশ কিছু এলাকা আছে যেখানে পার্টি কার্যালয়ে সন্ধ্যাবাতি দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না। যদিও সেখানে সন্ত্রাসের কোনও ঘটনা নেই। ওই নেতার কথায়, আসলে অনেকেই ধরে নিয়েছিল পার্টি সরকার গড়বে। শেষ পর্যন্ত আসন সংখ্যায় একশো পেরতে না পারাটা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে সাধারণ কর্মীদের কাছে। তাদের একবারে পাড়াস্তরে রাজনীতি করতে হয়। অনেকে কৌশলগত কারণেও দলীয় কর্মসূচি এড়িয়ে যাচ্ছেন। জেলা নেতারা কেউ কেউ বলার চেষ্টা করেন, অনেকের বিরুদ্ধেই মামলা দিয়েছে পুলিশ। তারা মামলা সামলাতে ব্যস্ত। সেটা ছাড়াও অনেকে শাসক দলের ভয় গুটিয়ে আছেন। জবাবে দিলীপবাবু বলেন, রাজনীতি করতে হলে এসব তো থাকবেই। কলকাতায় সাংগঠনিক বৈঠক চলবে তিনদিন। সূত্রের খবর, প্রথম দিনের অভিজ্ঞতা নেতাদের ভালো ঠেকেনি। এই পরিস্থিতিতে দলতে কীভাবে আন্দোলনে ফেরানো যায় শেষ দিনে তা নিয়ে কথা হবে। দিলীপবাবু বৈঠকে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সিবিআই তদন্তের প্রসঙ্গে বলেন, সিবিআই তাদের কাজ যা করার করবে। পার্টিকে আক্রান্তদের পাশে থাকতে হবে।

```