Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রমজান মাসে ফলের কালোবাজারি, হরিহরপাড়ায় বাজার ঘুরলেন বিডিও

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রমজান (Ramadan) মাসে ফলের কালোবাজারি (Fruit black market) রুখতে বাজারে হানা দিলেন বিডিও (BDO)। শনিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় (Hariharpara) একাধিক বাজারে অভিযান চালানো হয়। অতিরিক্ত দামে যাতে ফল বিক্রি ন

রমজান মাসে ফলের কালোবাজারি, হরিহরপাড়ায় বাজার ঘুরলেন বিডিও

শেষ আপডেট: 25 March 2023 07:43

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রমজান (Ramadan) মাসে ফলের কালোবাজারি (Fruit black market) রুখতে বাজারে হানা দিলেন বিডিও (BDO)। শনিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় (Hariharpara) একাধিক বাজারে অভিযান চালানো হয়। অতিরিক্ত দামে যাতে ফল বিক্রি না হয়, সেই নিয়ে বিক্রেতাদের রীতিমতো হুঁশিয়ারি দেয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। এর পাশাপাশি অসহায়, হতদরিদ্র ব্যক্তিদের ফলও কিনে দেন বিডিও রাজা ভৌমিক।

শুক্রবার থেকে শুরু হয়েছে রমজান মাস। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই একমাস রোজা পালন করে। কেউ টানা এই নিয়ম পালন করেন, কেউ আবার নির্দিষ্ট কিছু দিন রোজা রাখেন। সারাদিন নির্জলা উপবাসের শেষে সূর্যাস্তের পর রোজা ভাঙেন তাঁরা। এরপর হয় ইফতার। নানারকম মরশুমি ফল, লেবু, বাদামের মতো স্বাস্থ্যকর খাবার খেয়েই উপবাস শেষ হয়। যার ফলে এই সময়টা স্বাভাবিকভাবেই বেড়ে যায় ফলের চাহিদা। আর তাতেই শুরু হয় কালোবাজারি। ফলের দাম হয়ে যায় আকাশছোঁয়া।

তাই শনিবার সকালেই হরিহরপাড়া এলাকায় একাধিক ফলের বাজারে অভিযান চলে। সূত্রের খবর, বিডিওর কাছে আগে থেকেই খবর ছিল যে, রমজান মাসে চড়া দামে বিক্রি হচ্ছে ফল। এরপরই রমজানের দ্বিতীয় দিন সকালে তিনি হানা দেন হরিহরপাড়ার চোঁয়া, গজনিপুর, নিশ্চিন্তপুর, স্বরূপপুর-সহ বিভিন্ন ফলের বাজারে। প্রত্যেক ফল ব্যবসায়ীকে ন্যায্য দাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ফল বিক্রেতারা জানান, "কাঁচামালের দাম যেদিন যেমন, সেদিন তেমনই নেওয়া হচ্ছে। আর মহাজনরা দাম বাড়ালে আমাদেরকেও দাম বাড়াতে হবে।"

রাজ্যে ফের হাওয়া বদল, রবিবার থেকে ঝেঁপে বৃষ্টি উত্তর-দক্ষিণে


```