Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাস্তায় জল ছেটাবে দমকল, দূষণ রুখতে নয়া পদক্ষেপ রাজ্যের

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা, হাওড়া ও বিধাননগরে দূষণ রুখতে নতুন পদক্ষেপ নিল দমকল বিভাগ। এখন শুধু আগুনে নেভানোর জন্যই জল দেওয়া কাজ হবে না দমকলকর্মীদের। ধুলোবালিকে দাবিয়ে রাখতে রাস্তায় জল দিতে হবে নিয়ম করে। এই মর্মে দমকল বিভাগের তরফে নির্দেশিকাও জ

রাস্তায় জল ছেটাবে দমকল, দূষণ রুখতে নয়া পদক্ষেপ রাজ্যের

শেষ আপডেট: 2 January 2020 08:08

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা, হাওড়া ও বিধাননগরে দূষণ রুখতে নতুন পদক্ষেপ নিল দমকল বিভাগ। এখন শুধু আগুনে নেভানোর জন্যই জল দেওয়া কাজ হবে না দমকলকর্মীদের। ধুলোবালিকে দাবিয়ে রাখতে রাস্তায় জল দিতে হবে নিয়ম করে। এই মর্মে দমকল বিভাগের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে। কলকাতা শহরে দূষণের মাত্রা ধীরে ধীরে বাড়ছে। দূষণ বাড়ছে হাওড়াতেও। বিধাননগরও দূষণের দিক থেকে পিছিয়ে নেই। তাই রাস্তায় জল দিলে হাওয়ায় ধুলোবালির মাত্রা কম হবে বলে মনে করছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দিল্লির দূষণ টনক নড়িয়ে দিয়েছে সারা দেশের। পরিবেশ ও জল বাঁচানোর বার্তা দিয়ে কলকাতা শহরে মিছিলও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই নতুন। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি কলকাতায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল। পরীক্ষামূলক ভাবে ওই দু’দিন কলকাতার একাধিক জায়গায় দমকলকে জল ছেটাতে দেখা যায়। এবার সেটাকেই সার্বিক চেহারা দিতে চাইছে দমকল বিভাগ। দূষণের মাত্রায় কলকাতাও বিপদসীমার কাছাকাছি দাঁড়িয়ে। ইতিমধ্যেই নবান্নের তরফে সারা রাজ্যে পরিবেশ দূষণ ঠেকাতে একাধিক দাওয়াইয়ের কথা বলা হয়েছে। সমস্ত জেলাশাসককে এ ব্যাপারে অবহিত করে বলা হয়েছে স্কুল, কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাবগুলিকে যুক্ত করে পরিবেশ দূষণ ঠেকানোর কর্মসূচিকে নাগরিক আন্দোলনের চেহারা দিতে। তার মধ্যেই তিন কর্পোরেশন এলাকায় নিয়ম করে রাস্তায় জল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল দমকল বিভাগ।

```