Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Murder: দোলের দিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে বাড়ি ফিরল যুবকের লাশ!

দ্যা ওয়াল ব্যুরো: দোলের (Holi) দিন তাড়াতাড়ি কাজ সেরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়েছিলেন তারকেশ্বরের যুবক শঙ্খ দাস। কিন্তু জীবিত আর বাড়ি ফেরেননি তিনি। ঘরের সামনে তাঁর লাশ দেখে শিউরে ওঠে পরিবার। ছেলেকে খুন (Murder) করা হয়েছে, এমনটাই

Murder: দোলের দিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে বাড়ি ফিরল যুবকের লাশ!

শেষ আপডেট: 18 March 2022 11:43

দ্যা ওয়াল ব্যুরো: দোলের (Holi) দিন তাড়াতাড়ি কাজ সেরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়েছিলেন তারকেশ্বরের যুবক শঙ্খ দাস। কিন্তু জীবিত আর বাড়ি ফেরেননি তিনি। ঘরের সামনে তাঁর লাশ দেখে শিউরে ওঠে পরিবার। ছেলেকে খুন (Murder) করা হয়েছে, এমনটাই অভিযোগ তাঁদের।

পরিবার সূত্রে জানা গেছে, বছর বাইশের শঙ্খ শুক্রবার সকালে নিজেদের জমিতেই চাষ করতে গেছিলেন। সকাল দশটা নাগাদ বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে ফের আড্ডা দিতে বের হন। তারপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। কিন্তু দুপুর তিনটে নাগাদ দুজন বন্ধু বাইকে করে বাড়ির সামনেই শঙ্খর দেহ ফেলে দিয়ে চলে যায় বলে পরিবারের অভিযোগ। এরপরই নজরে আসে পরিবারের লোকজনের। দরজার সামনে ছেলের দেহ পড়ে থাকতে দেখে দিশেহারা হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শঙ্খকে মৃত ঘোষণা করেন।

যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেই দেখেই প্রাথমিক অনুমান যুবককে কুপিয়ে খুন (murder) করা হয়েছে। তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার।

তবে অপরাধীদের সনাক্ত করতে বেশি বেগ পেতে হবে না বলেই জানায় পুলিশ। কারণ, মৃত যুবকের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সেই ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত চলছে। ঘটনায় জড়িত যুবকদের শঙ্খর বন্ধুবান্ধব বলেই চিহ্নিত করেছেন পরিবারের লোকজন। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।


```