Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১২ দিনের মধ্যে নতুন করে অনাস্থা প্রস্তাব বনগাঁ পুরসভায়, নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: বনগাঁ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে নতুন করে অনাস্থা প্রস্তাব আনার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, নতুন করে অনাস্থা প্রস্তাব আনতে হবে ১২ দিনের মধ্যে। এই প্রক্রিয়াটি নিজের

১২ দিনের মধ্যে নতুন করে অনাস্থা প্রস্তাব বনগাঁ পুরসভায়, নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 25 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বনগাঁ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে নতুন করে অনাস্থা প্রস্তাব আনার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, নতুন করে অনাস্থা প্রস্তাব আনতে হবে ১২ দিনের মধ্যে। এই প্রক্রিয়াটি নিজের দফতরে দেখভাল করবেন জেলাশাসক। ভোটের দিন কাউন্সিলরদের নিরাপত্তা দেওয়ার যাবতীয় দায়িত্ব থাকবে জেলার পুলিশ সুপারের উপরে। যতদিন এই প্রক্রিয়া চলবে, ততদিন পুরসভার প্রশাসনিক কাজকর্ম দেখভাল করবেন সংশ্লিষ্ট মহকুমাশাসক বা পুরসভার একজিকিউটিভ অফিসার। ১২ দিনের মধ্যে আস্থা ভোট না হলে চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু হবে।  এই নির্দেশের পাশাপাশি বিচারপতি এ দিন পুরসভার আগের দু’টি রেজোলিউশন ও  আস্থা ভোট ঘিরে ১৬ জুলাইয়ের যাবতীয় ফলাফলকে খারিজ করে দিয়েছেন। গত ২২ জুলাই রায় ঘোষণা হওয়ার কথা ছিল বনগাঁ মামলার। কিন্তু রায় না দিয়ে বিচারপতি ওই দিন নির্দেশ দেন, ১৬ জুলাই কী ঘটেছিল তা হলফনামা আকারে দিতে হবে। তার ভিত্তিতে এ দিন শুনানি হয় হাইকোর্টে। ১১ জন কাউন্সিলরকে বিচারপতির স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, সে দিন ঠিক কী হয়েছিল, তা হলফনামায় জানান। কে, কীভাবে বাধা দিয়েছিল ঘটনার দিন, তাও উল্লেখ করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বিজেপি-র আইনজীবীকে বিচারপতি বলেন, “প্রমাণ করুন, সেদিন ১১ জনকে ঢুকতে দেওয়া হয়নি।” শাসকদলের উদ্দেশে বিচারপতি বলেন, “এটা কী আইন? আমাকে তো নতুন করে অঙ্ক শিখতে হবে, যেখানে ‘১০’ ‘১১’-র থেকে বেশি হয়।” চেয়ারম্যানের উদ্দেশে বিচারপতির মন্তব্য ছিল, "এখনও চেয়ার আঁকড়ে বসে আছেন? আপনি এত নির্লজ্জ কেন?" বনগাঁর মোট আসন ২২। একজন কাউন্সিলর প্রয়াত হয়েছেন। ফলে এখন কাউন্সিলর সংখ্যা ২১। জুলাই মাসে বিজেপি-র পক্ষে ছিলেন ১১ জন। কিন্তু ক্যালেন্ডার জুলাই থেকে অগস্টে ঢুকতেই সমীকরণ পাল্টে গিয়েছে। বিজেপি-তে যাওয়া চার কাউন্সিলর তৃণমূলের ঘরে ফিরেছেন। ফলে তৃণমূল এখন ১৪। পর্যবেক্ষকদের মতে, বারো দিনে বড় কোনও বদল না হলে, আস্থা ভোটে বনগাঁ থাকবে তৃণমূলেরই।

```