
শেষ আপডেট: 14 November 2022 15:59
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ক্রিসটিনা, ন্যান্সি, রিয়েলে বাবা-মায়েরা সকলেই চাবাগানের শ্রমিক। তাঁদের সামান্য আয়ে ঠিকমতো দু'বেলার খাওয়া জোটে না। ছেলে-মেয়েদের চিপস, চকোলেট কিনে দেওয়ার তাঁদের কাছে বিলাসিতা। তাই চা বাগানের এই দুঃস্থ শিশুদের জন্য বসল 'বিনে পয়সার বাজার' (Free Market Place)। খাবারের জিনিস, খেলনা, কি না রয়েছে সেখানে। এত কিছু বিনে পয়সায় পেয়ে খুশি জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি ব্লকের টিলাবাড়ি চা-বাগান বস্তির শিশুরা।
সোমবার ছিল বিশ্ব শিশু দিবস। 'গ্রিন জলপাইগুড়ি' নামে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিনে পয়সার বাজারের আয়োজন করা হয়েছিল। বাগান শ্রমিকদের শিশুরা এই বাজার থেকেই নিজেদের পছন্দ মতো জিনিস নিতে পেরে বেশ খুশি।
রাষ্ট্রপতিকে নিয়ে বিজেপি ভোটের রাজনীতি করছে, শুভেন্দুদের আন্দোলনে জল ঢাললেন অধীর
ছোট্ট ক্রিসটিনা কিনে নেয় চকলেট, পুতুল, সাজার জিনিস। ন্যান্সিও কেনে চিপস, বিস্কুট, খেলনা। তাদের কাছে এতকিছু বিনামূল্যে পেয়ে শিশু দিবসের বিকেলটা ছিল অন্যরকম।
এছাড়াও এলাকার মহিলা ও কিশোরীরা জন্য ছিল স্যানিটারি ন্যাপকিন। তাঁরা জানিয়েছেন, সামান্য আয়ে স্যানিটারি ন্যাপকিন কেনা তাঁদের কাছে সম্ভব নয়। তাই বিনামূল্যে ন্যাপকিন পেয়ে তাঁরাও খুশি। বেলা দুটো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা ছিল এই বাজার। এই ব্যবস্থা স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।