Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কোচবিহারে 'হিজড়ে' সেজে টাকা তুলছিল দুই যুবক! মারধর করে পুলিশে দিলেন আসল বৃহন্নলারা

দ্য ওয়াল ব্যুরো: বৃহন্নলা (transgenders) সেজে 'তোলাবাজি'র অভিযোগে হাতেনাতে ধরা পড়ল ২ যুবক। বেধড়ক মারধরের পর তাদের থানায় নিয়ে গেলেন আসল বৃহন্নলারাই। ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের তুফানগঞ্জের র

কোচবিহারে 'হিজড়ে' সেজে টাকা তুলছিল দুই যুবক! মারধর করে পুলিশে দিলেন আসল বৃহন্নলারা

শেষ আপডেট: 24 October 2021 14:11

দ্য ওয়াল ব্যুরো: বৃহন্নলা (transgenders) সেজে 'তোলাবাজি'র অভিযোগে হাতেনাতে ধরা পড়ল ২ যুবক। বেধড়ক মারধরের পর তাদের থানায় নিয়ে গেলেন আসল বৃহন্নলারাই। ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের তুফানগঞ্জের রানীর হাট এলাকার বাজারে দিনভর ঘুরে বেড়াত ওই দুই অভিযুক্ত যুবক। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করত। প্রথম বিষয়টি ঘৃণাক্ষরেও টের পাননি কেউ। বরং বৃহন্নলা ভেবে টাকা দিয়েছিলেন অনেকেই। দুই লেসবিয়ানের করবা চৌথ পালন! 'গেল গেল' রব সোশ্যাল মিডিয়ায়, প্রশংসাও তুমুল কিন্তু পরে তাদের জোরজুলুমবাজির জেরে সন্দেহ হয় ব্যবসায়ীদের। খবর দেওয়া হয় স্থানীয় বৃহন্নলা গোষ্ঠীকে। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় ওই দুই যুবক। প্রথমে তাদের বেধড়ক মারধর করা হয়। এরপর পোশাক খুলিয়ে কোমরে গামছা বেঁধে দুই অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় থানায়। কোচবিহার জেলার বৃহন্নলা সমাজের প্রতিনিধি চাঁদনি বিশ্বাস জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই ওই যুবকরা বাড়ি বাড়ি গিয়ে এইভাবেই তোলাবাজি চালাচ্ছিল। বাজার থেকে টাকা তুলছিল। স্থানীয় বাসিন্দারাই খবর দেয়। আপাতত ওই দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```