Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বন দফতরে চাকরি দেওয়ার নামে চার লাখ টাকার প্রতারণা, নদিয়ায় ধৃত কনস্টেবল

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বন দফতরে (forest department) চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার (Fraud) অভিযোগে গ্রেফতার হল এক কনস্টেবল (Constable)। ধৃতের নাম আবু জাফার মণ্ডল। বাড়ি নদিয়ার (Nadia) গাংনাপুরে। বুধবার ধুবুলিয়া থানার পুলিশ ও

বন দফতরে চাকরি দেওয়ার নামে চার লাখ টাকার প্রতারণা, নদিয়ায় ধৃত কনস্টেবল

শেষ আপডেট: 29 September 2022 05:51

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বন দফতরে (forest department) চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার (Fraud) অভিযোগে গ্রেফতার হল এক কনস্টেবল (Constable)। ধৃতের নাম আবু জাফার মণ্ডল। বাড়ি নদিয়ার (Nadia) গাংনাপুরে। বুধবার ধুবুলিয়া থানার পুলিশ ওই অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করে। আজ, বৃহস্পতিবার তাকে কৃষ্ণনগর কোর্টে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সাল নাগাদ ধুবুলিয়া থানার অন্তর্গত বেলপুকুরের বাসিন্দা আব্দুল মালিকের থেকে চার লক্ষ টাকা নিয়েছিল আবু জাফার। তাঁকে প্রতিশ্রুতি দেয়, বন দফতরে চাকরির ব্যবস্থা করিয়ে দেবে। শুধু কথা দিয়েই ক্ষান্ত হয়নি ওই কনস্টেবল, একটি ভুয়ো নিয়োগপত্র বানিয়ে সেটাও ওই ব্যক্তিকে দিয়েছিল। যাতে বিশ্বাস অর্জন করতে পারে। সেসময় না বুঝলেও পরে আব্দুল মালিক নামের ওই ব্যক্তি বুঝতে পারেন পুরোটাই ভুয়ো।

এরপরই তিনি ওই কনস্টেবলের কাছে তিনি টাকা চান। তখন একবার টাকা ফেরত দেওয়ার জন্য মীমাংসা করার কথাও হয়েছিল উভয়পক্ষের মধ্যে। কিন্তু বছর গড়ালেও ওই চার লাখ টাকা ফেরত দেয়নি আবু জাফার। শেষে সেপ্টেম্বরে কৃষ্ণনগর কোর্টে অভিযোগ দায়ের করেন ওই যুবক। তারপরই পুলিশের তরফ থেকে বুধবার আবু জাফারকে ডেকে পাঠানো হয়। কিন্তু জিজ্ঞাসাবাদ করতে গেলে তদন্তে অসহযোগিতা করে ওই ব্যক্তি। এরপরই তাঁকে গ্রেফতার করে ধুবুলিয়া থানার পুলিশ।

হেনস্থার ভয়ে স্কুলমুখো হচ্ছেন না রাঁধুনিরা, জলপাইগুড়ির স্কুলে বন্ধ মিড ডে মিল


```