Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

জমি বিক্রির নামে কোটি টাকার প্রতারণা! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, কড়া পদক্ষেপ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: দুধ ব্যবসার সম্প্রসারণের জন্য কলকাতা সংলগ্ন এলাকায় জমি কিনতে গিয়ে এক কোটি টাকার প্রতারণার (fraud) অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ, গুরুতর মামলায় পুলিশ দায়সারা (police inaction) ভাবে তদন্ত সেরে আদালত

জমি বিক্রির নামে কোটি টাকার প্রতারণা! পুলিশি  নিষ্ক্রিয়তার অভিযোগ, কড়া পদক্ষেপ হাইকোর্টের

শেষ আপডেট: 22 September 2023 18:10

দ্য ওয়াল ব্যুরো: দুধ ব্যবসার সম্প্রসারণের জন্য কলকাতা সংলগ্ন এলাকায় জমি কিনতে গিয়ে এক কোটি টাকার প্রতারণার (fraud) অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ, গুরুতর মামলায় পুলিশ দায়সারা (police inaction) ভাবে তদন্ত সেরে আদালতে চার্জশিট পেশ করেছিল। সুবিচারের আশায় এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেলেঘাটার হেম চন্দ্র নস্কর রোডের বাসিন্দা রাজেন্দ্র কুমার সারাওগি।

শুক্রবার ওই মামলার শুনানিতে রাজ্য পুলিশের ভূমিকায় (police inaction) তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে স্থানীয় থানার পরিবর্তে হাওড়ার (গ্রামীণ) পুলিশ সুপারের নেতৃত্বে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

আদালত সূত্রের খবর, কলকাতা লাগোয়া কোনও একটি জায়গায় একটি কারখানা তৈরি করতে চেয়েছিলেন পেশায় দুধ ব্যবসায়ী রাজেন্দ্র কুমার সারাওগি। বিলাশ মিল্ক ফার্মের মালিক রাজেন্দ্রর ওল্ড চায়না বাজার স্ট্রিটে একটি অফিসও রয়েছে। ওই ব্যবসার কারণেই একটি ইউনিট খুলতে চেয়েছিলেন তিনি। আর কোনওভাবে প্রতারনা (fraud) চক্রের খপ্পরে পড়ে যান।

রাজেন্দ্রর অভিযোগ, মিঠুন দত্ত নামে এক পরিচিত ঠিকাদার মারফত ওই প্রতারনা চক্রের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা চার ব্যক্তিকে জমির মালিক সাজিয়ে তাঁর কাছে নিয়ে আসে। রাজেন্দ্রর সঙ্গে তাদের মোট ৪টি চুক্তিপত্র সাক্ষরিত হয়। যে জন্য তাঁর কাছ থেকে অগ্রিম ১ কোটি টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু পরে জানা যায় ওই চুক্তিপত্রগুলি ভুয়ো। এরপরই পুলিসে লিখিত অভিযোগ জানান রাজেন্দ্র।

যার ভিত্তিতে তদন্ত করে নিম্ন আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। ওই চার্জশিটে সন্তুষ্ট না হতে পেরে নিম্ন আদালতে আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মামলার শুনানিতে যাবতীয় বৃতান্ত শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে জানিয়েছেন, যে প্রক্রিয়ায় তদন্ত চলেছে তা সঠিক নয়। হাওড়ার(গ্রামীণ) পুলিসে সুপারের নেতৃত্বে নতুন করে তদন্ত করতে হবে।

আরও পড়ুন: অল্প চোট থেকে মৃত্যু, এক দশক পর সবেতেই ১০ গুণ ক্ষতিপূরণ বাড়াল রেল


```