Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ব্যারাকপুর মহকুমায় চতুর্থ কোভিড হাসপাতাল খুলে গেল আজ, সংক্রমণ বাড়তেই সিদ্ধান্ত জেলা প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো: গত এক-দেড় সপ্তাহ ধরে দেখা গিয়েছে বাংলায় কোভিড সংক্রমণের হট বেড উত্তর ২৪ পরগনা। সংক্রামিতের সংখ্যা বৃদ্ধি দেখেই কোভিড চিকিৎসার জন্য.হাসপাতাল বাড়ানোর তোড়জোড় শুরু করেছিল জেলা প্রশাসন। সোমবার ব্যারাকপুর মহকুমায় চতুর্থ কোভিড হা

ব্যারাকপুর মহকুমায় চতুর্থ কোভিড হাসপাতাল খুলে গেল আজ, সংক্রমণ বাড়তেই সিদ্ধান্ত জেলা প্রশাসনের

শেষ আপডেট: 13 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: গত এক-দেড় সপ্তাহ ধরে দেখা গিয়েছে বাংলায় কোভিড সংক্রমণের হট বেড উত্তর ২৪ পরগনা। সংক্রামিতের সংখ্যা বৃদ্ধি দেখেই কোভিড চিকিৎসার জন্য.হাসপাতাল বাড়ানোর তোড়জোড় শুরু করেছিল জেলা প্রশাসন। সোমবার ব্যারাকপুর মহকুমায় চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন হয়ে গেল। খড়দহ বলরাম সেবা মন্দির সেস্ট জেনারেল হাসপাতালকে পূর্ণ কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হল। এত দিন এখানে সারি কেসের চিকিৎসা চলছিল। সোমবার হাসপাতালের উদ্বোধন করেন জেলাশাসক চৈতালি চক্রবর্ত্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাষক আব্দুল কালাম আজাদ ইসলাম, পুলিশ কমিশনার মনোজ বর্মা, ডি সি সেন্ট্রাল আমনদ্বীপ, খড়দহ পৌরসভার পৌর প্রশাসক কাজল সিনহা সহ বিশিষ্ট চিকিৎসকরা। জেলার পাঁচ মহকুমার মধ্যে কোভিড সংক্রমণে শীর্ষে ব্যারাকপুর। তাই এই মহকুমায় কোভিড চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন হল এদিন। ৮০ বেডের এই সম্পূর্ণ কোভিড হাসপাতাল চালু হওয়ায় খুশি চিকিৎসক থেকে সাধারণ মানুষ। ব্যারাকপুর শিল্পাঞ্চল মানে অত্যন্ত ঘনজনবসতিপূর্ণ অঞ্চল। কামারহাটি থেকে নৈহাটি বরাবর বিটি রোড ও ঘোষ পাড়া রোডের দু'পাশে রয়েছে হাজারো শ্রমিক মহল্লা। তাই এই অঞ্চলে সংক্রমণ বাড়তে থাকায় গভীর উদ্বেগ তৈরি হয় জেলা প্রশাসনের মধ্যেও। অগস্টের মাঝামাঝি সময়েই সিদ্ধান্ত হয়েছিল ব্যারাকপুর.মহকুমায় আরও হাসপাতাল বাড়ানো হবে। এদিনই তারই ফিতে কাটলেন জেলাশাসক।

```